NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন সাফজয়ীরা


খবর   প্রকাশিত:  ৩০ আগস্ট, ২০২৪, ১২:০৩ পিএম

পুরস্কারের অর্থ বন্যার্তদের দিলেন সাফজয়ীরা

নেপালে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় ফেরে বাংলাদেশ দল। বিমানবন্দরে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় মিরাজুল-রাহুলদের। এর পরই তারা চলে যান জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আমন্ত্রণে। খেলোয়াড়সহ দলের সবার সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন এই উপদেষ্টা।

 

যুবাদের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাফজয়ী দলের প্রত্যেক সদস্যকে ২৫ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেন। পুরস্কারের অর্থ নিজেদের কাছে রাখেননি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্যরা। বন্যার্তদের সহযোগিতার জন্য ওই অর্থ উপহার দিয়েছেন তারা।

 

 

ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে শিক্ষার্থীরা যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তারই প্রতিফলন ঘটেছে ফুটবলের মাঠে। এ অর্জন এবং সাফল্যের ধারা যেন অব্যাহত থাকে, তা নিশ্চিত করতে হবে।'

গতকাল নেপালের আনফা কমপ্লেক্সে ফাইনালে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। ফাইনালে জোড়া গোল করেন মিরাজুল ইসলাম।

একটি করে গোল রাব্বী হোসেন রাহুল এবং পিয়াস আহমেদ নোভার।