NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় সাবেক টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ ব্যাটারের


খবর   প্রকাশিত:  ৩০ আগস্ট, ২০২৪, ০১:১৪ এএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় সাবেক টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ ব্যাটারের

ক্যারিয়ারের গোধূলি লগ্নে ছিলেন। তবে ইংল্যান্ড দলে আবারও জায়গা পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ডেভিড মালান। শেষ পর্যন্ত আর সুযোগ না পাওয়ায় তাই আজ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ৩৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটার।

সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেছেন মালান।

বিদায় নিয়ে মালান বলেছেন, ‘২০১৭ সালের শুরু হওয়া যাত্রাটা অবিশ্বাস্য ছিল। ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণে খেলার সুযোগ পাওয়ায় আমি সত্যি কৃতজ্ঞ। আন্তর্জাতিক ক্রিকেটকে আজ বিদায় জানাচ্ছি।’

 

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মালানের।

দুর্দান্ত ছন্দের জন্য একটা সময় এই সংস্করণে দীর্ঘদিন আইসিসির ব্যাটারদের শীর্ষ র‌্যাংকিংয়েও ছিলেন। সংক্ষিপ্ত সংস্করণের দুর্দান্ত ছন্দই তাকে অন্য দুই সংস্করণে সুযোগ এনে দেয়। যার ফল হিসেবে ৬২ টি-টোয়েন্টির বিপরীতে ৩০ ওয়ানডে ও ২২ টেস্ট খেলেছেন।

 

তিন সংস্করণে সেঞ্চুরি করা মালান টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মালিক।

এই তালিকায় অবশ্য তার সঙ্গে আছেন চেক প্রজাতন্ত্রের ব্যাটার সাবাউন দাভিজি। দুজনই ২৪ ইনিংসে এই কীর্তি গড়েন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সদস্য সংক্ষিপ্ত সংস্করণের ১৮৯২ রানের বিপরীতে ওয়ানডে ১৪৫০ ও টেস্টে ১০৭৪ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন বিপিএল মাতানো মালান।