NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

অক্ষয়-হৃতিকের সঙ্গে এক অ্যাপার্টমেন্টে শ্রদ্ধা


খবর   প্রকাশিত:  ৩০ আগস্ট, ২০২৪, ০১:২০ এএম

অক্ষয়-হৃতিকের সঙ্গে এক অ্যাপার্টমেন্টে শ্রদ্ধা

সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী ২’-এর সাফল্যে ভাসছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ইতোমধ্যেই বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে সিনেমাটি। এখনও সিনেমাহলে চলছে দাপটের সঙ্গে। সিনেমাটিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার।

এবার অক্ষয়েরই প্রতিবেশী হতে চলেছেন শ্রদ্ধা! যে অ্যাপার্টমেন্টে থাকেন অক্ষয় কুমার ও হৃতিক রোশনের মতো সুপারস্টাররা, সেটিতেই উঠতে যাচ্ছেন অভিনেত্রী।

 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হৃত্বিক রোশন যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটেই নাকি যাচ্ছেন শ্রদ্ধা। তবে মুম্বাইয়ে ৬০ কোটি টাকার একটি বাড়ি রয়েছে শ্রদ্ধার। প্রচুর সম্পত্তিও রয়েছে।

তবু কেন এই ভাড়া বাড়িতে স্থানান্তরিত হচ্ছেন শ্রদ্ধা কাপুর, তা এই মুহূর্তে জানা যায়নি।

 

‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, জুহুতে অবস্থিত এবং সমুদ্রমুখী বাড়িটিতে উঠতে যাচ্ছেন শ্রদ্ধা। হৃত্বিক রোশনেরও ফ্ল্যাট রয়েছে সেখানে। শ্রদ্ধা কাপুরও এবার সেই অ্যাপার্টমেন্টেই।

অক্ষয় কুমারও তার পরিবারের সঙ্গে একই অ্যাপার্টমেন্টে থাকেন।

 

এর আগে বরুণ ধাওয়ান ও তাঁর স্ত্রী নাতাশা দালাল নবজাতক শিশুকে নিয়ে এই বাড়িতে উঠার খবর শোনা যায়। যদিও পরবর্তীতে আর উঠেননি। তবে শ্রদ্ধা কাপুরের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে। শিগগিরই এই ফ্ল্যাটে উঠতে যাচ্ছেন অভিনেত্রী।

যেখানে হৃতিক ও অক্ষয়ের প্রতিবেশী হবেন তিনি।