NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

তহবিল সংগ্রহের রেকর্ড কমলা হ্যারিসের


খবর   প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৪, ০৭:৪৫ পিএম

তহবিল সংগ্রহের রেকর্ড কমলা হ্যারিসের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামার এক মাসে ৫৪ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তাঁর প্রচারশিবির জানিয়েছে, গত সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে বিপুল পরিমাণ তহবিল জমা হয়।

কমলার প্রচারাভিযানের ব্যবস্থাপক জেন ও’ম্যালি ডিলন প্রকাশিত একটি মেমোতে বলা হয়েছে, ৫৪ কোটি ডলার তহবিল সংগ্রহ করা হয়েছে, এর মধ্যে আট কোটি ২০ লাখ ডলার এসেছে গত সপ্তাহের সম্মেলনের সময়।

ডিলন বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে ভাইস প্রেসিডেন্ট কমলার আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণের ঠিক আগমুহূর্তে আমাদের সংগৃহীত তহবিলের পরিমাণ ৫০ কোটি ডলার অতিক্রম করে।

তাঁর ভাষণের পরের মুহূর্তে আমরা সবচেয়ে বেশি তহবিল সংগ্রহ করি। এটি ছিল ওই সময়ের মধ্যে কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থীর প্রচারাভিযানের সংগৃহীত সবচেয়ে বেশি তহবিল।’

 

ডিলন আরো বলেন, সম্মেলনের সপ্তাহে সংগৃহীত তহবিলের এক-তৃতীয়াংশই এসেছে প্রথম দফার দাতাদের কাছ থেকে। আর এই প্রথম দফার দাতাদের মধ্যে এক-পঞ্চমাংশই তরুণ এবং দুই-তৃতীয়াংশ নারী।

কমলার প্রচারশিবির বলেছে, ভাইস প্রেসিডেন্ট কমলার প্রতি স্বেচ্ছাসেবীদের সমর্থনও বেড়েছে। সম্মেলন চলাকালে প্রায় দুই লাখ স্বেচ্ছাসেবী নির্বাচনী প্রচারণায় সহায়তার জন্য আনুষ্ঠানিক সম্মতি দেন।

 

ডেমোক্র্যাট সহকর্মীদের চাপের মুখে গত ২১ জুলাই নির্বাচনী লড়াই থেকে সরে যান প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর তিনি ও দলের অন্য নেতারা প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন দেন।

সর্বশেষ গত বৃহস্পতিবার দলের আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেন কমলা। তিনি নির্বাচনী লড়াইয়ে আসার পর হিসাব-নিকাশ পাল্টে যায়। এরই মধ্যে বিভিন্ন জনমত জরিপে ট্রাম্পের চেয়ে কমলার এগিয়ে থাকা এমন ইঙ্গিতই দিচ্ছে।