NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

সাকিবের রাজত্বে হানা দিলেন পরীমনি


খবর   প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৪, ০৫:১৭ পিএম

সাকিবের রাজত্বে হানা দিলেন পরীমনি

সময়টা ভাল যাচ্ছে না দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। রাজনীতিতে এসে শুরুতেই খেলেন ধাক্কা। শেখ হাসিনার সরকারের পতনের পর সমালোচনা ও জনরোষে রীতিমতো কোনঠাসা তিনি। এরইমধ্যে হত্যা মামলার আসামি করা হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

এবার জনপ্রিয়তায়ও ভাটা পড়ল তার! ফেসবুকে অনুসারী কমছে সাকিবের। আর সেই সুযোগে সাকিবকে টপকে গেলেন দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

 

ফেসবুকে অনুসারীর দিক থেকে শোবিজ তারকাদের মধ্যে এগিয়ে ছিলেন অনেক আগে থেকেই। পরীমনির সামনে ছিলেন কেবল তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

এবার তাঁকেও টপকে গেলেন ‘ডানাকাটা পরী’।

 

ফেসবুক পেজের অনুসারীর সংখ্যায় বাংলাদেশে এখন তিনিই শীর্ষে। গতকাল বিকেল পর্যন্ত তাঁর অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে এক কোটি ৬২ লাখ ৩০ হাজার। এই সংখ্যা আগে ছিল সাকিবের দখলে।

তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে হু হু করে অনুসারী কমেছে মিস্টার অলরাউন্ডারের। এখন তাঁর অনুসারীর সংখ্যা এক কোটি ৫৯ লাখ ৬১ হাজার।

 

তবে ক্রীড়া তারকা হিসেবে এখনো সবার ওপরে রয়েছেন বাঁহাতি এই ক্রিকেটার। তাঁর পরের স্থানে আছেন মুশফিকুর রহিম, তাঁর অনুসারী এক কোটি ৩৮ লাখ ৭৩ হাজার।

অন্যদিকে শোবিজের একাধিক তারকা এক কোটি অনুসারীর মাইলফলক ছাড়িয়ে গেছেন।

এর মধ্যে রয়েছেন ‘ইত্যাদি’ খ্যাত হানিফ সংকেত ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।