NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

আনসারদের রেস্ট প্রথা আর থাকছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২৬ আগস্ট, ২০২৪, ০৮:৩২ এএম

আনসারদের রেস্ট প্রথা আর থাকছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আনসারদের রেস্ট প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (২৫ আগস্ট) বিকেলে সচিবালয়ে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের তথ্য জানান। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আনসারদের ৬ মাসের রেস্ট প্রথা আর থাকবে না। এটি বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির রিপোর্টের ভিত্তিতে বিবেচনা করা হবে।’ 

 

স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পর আন্দোলন স্থগিত করেছে আনসার সদস্যরা। আনসার জাতীয়করণ আন্দোলনের সমন্বয়ক নাসির মিয়া বলেন, ‘আন্দোলন স্থগিত করা হচ্ছে। সবাই কাজে ফিরে যাবে।

’  

 

চাকরি জাতীয়করণসহ বেশ কয়েকটি দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন আনসার সদস্যরা। তাদের এ আন্দোলনে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়। সাধারণ মানুষ পড়েন ব্যাপক ভোগান্তিতে। 

রবিবার আন্দোলনের এক পর্যায়ে আনসার সদস্যরা বাধা উপেক্ষা করেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঢুকে পড়েন।

এ সময় তারা দাবি আদায়ে নানা স্লোগান নিতে থাকেন। পরে তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।