NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

শিক্ষার্থীদের ওপর শামীম ওসমান ও তার বাহিনীর গুলি ছোড়ার ভিডিও প্রকাশ


খবর   প্রকাশিত:  ২৬ আগস্ট, ২০২৪, ১২:১১ পিএম

শিক্ষার্থীদের ওপর শামীম ওসমান ও তার বাহিনীর গুলি ছোড়ার ভিডিও প্রকাশ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সদ্য সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তার সন্ত্রাসী বাহিনী। শিক্ষার্থীদের ওপর শামীম ওসমানের গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

গতকাল শনিবার (২৪ আগস্ট) ফেসবুকে ছড়িয়ে পড়া শামীম ওসমানের ২৯ সেকেন্ডের ওই ভিডিও নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, আন্দোলনকারীদের ওপর শামীম ওসমান ও তার সহযোগীরা গুলি ছুড়ছেন।

এ সময় শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষাঢ়া এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের ২ নম্বর রেলগেট এলাকার দিকে যেতে দেখা যায়।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দাবির মুখে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর দলটির কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী চলে যান আত্মগোপনে।

এই আন্দোলনে নিহতের ঘটনায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে নারায়ণগঞ্জে একাধিক মামলা হয়েছে।