NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

এবার টেস্ট-শ্রেষ্ঠত্বেরও খুব কাছে বাবর আজম


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৭ পিএম

>
এবার টেস্ট-শ্রেষ্ঠত্বেরও খুব কাছে বাবর আজম

পাকিস্তান অধিনায়ক বাবর আজম বর্তমানে টি-টোয়েন্টি ও ওয়ানডের আইসিসি ব়্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান। এবার টেস্ট ব়্যাঙ্কিংয়েরও শ্রেষ্ঠত্বের সিংহাসনের খুব কাছে চলে এলেন তিনি।

শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টের দুই ইনিংসে তিনি খেলেছেন যথাক্রমে ১১৯ ও ৫৫ রানের দুটো ইনিংস। এই দুই ইনিংসের সুবাদে তিনি চলে এসেছেন আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় একধাপ ওপরে। স্টিভেন স্মিথকে টপকে তিনি তিন নম্বরে জায়গা করে নিয়েছেন। এক ধাপ নেমে স্মিথ চলে গেছেন চতুর্থ স্থানে।

বাবর যেভাবে এগোচ্ছেন তাতে শিগগিরই টেস্টের এক নম্বর ব্যাটসম্যানের জায়গাটাও পড়ে যাচ্ছে হুমকির মুখে। বর্তমানে টেস্টের শীর্ষ ব্যাটসম্যানের জায়গা দখল করে রেখেছেন জো রুট। তার পরেই আছেন মার্নাস লাবুশেন। ঋষভ পান্ত আছেন তালিকার পাঁচ নম্বরে। 

বাবরের মতো পাক বোলারদের দাপট দেখছে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংও। তালিকায় একধাপ উন্নতি নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন পাক পেসার শাহিন আফ্রিদি। ভারতের পেসার যশপ্রীত বুমরাহকে পেছনে ফেলে দিয়েছেন তিনি।

শাহিনের ওপর আছেন আরেক ভারতীয় বোলার। রবিচন্দ্রন অশ্বিন আছেন দুইয়ে। সবার ওপর আছেন প্যাট কামিন্স। প্রোটিয়া বোলার কাগিসো রাবাদা আছেন তালিকার পাঁচ নম্বর অবস্থানে।

তবে আইসিসির টেস্ট অলরাউন্ডারদের তালিকা অবশ্য দেখছে ভারতীয়দের দাপট। প্রথম ২টি স্থান দখল করে রেখেছেন দুই ভারতীয় তারকা। রবীন্দ্র জাদেজা রয়েছেন টেস্ট অলরাউন্ডারদের তালিকার এক নম্বরে। তার পরেই আছেন অশ্বিন। তিনে রয়েছেন সাকিব আল হাসান। চার নম্বরে আছেন জেসন হোল্ডার। পাঁচে রয়েছেন ইংল্যান্ড দলনায়ক বেন স্টোকস।