NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

‘ওদের দেখিয়ে দে, আমরাও পারি’


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৭:১১ এএম

>
‘ওদের দেখিয়ে দে, আমরাও পারি’

ভারতের বিপক্ষে বাংলাদেশ সিনিয়র জাতীয় ফুটবল দলের জয় নেই এক যুগের বেশি সময়। অ-২০ সাফে বাংলাদেশের যুবারা ভারতকে ভারতের মাটিতে হারিয়েছে। এই জয়ের নায়ক পিয়াস আহমেদ নোভা। তার দুই গোলে ভর করেই বাংলাদেশ হারিয়েছে ভারতকে। 

ম্যাচের পর জোড়া গোলদাতা বলেন, ‘ম্যাচে নামলে চেষ্টা করি গোল করতে। গত ম্যাচে গোল পাইনি। ইচ্ছে ছিল ভারতের বিপক্ষে গোল করার। গোল পেয়ে ভালো লাগছে অনেক।’

ভারত শক্তিশালী দল এবং স্বাগতিক হলেও নিজের গোল করার ও দল জেতানোর আত্মবিশ্বাস ছিল তার মনে, ‘আমার ভাইয়ের সঙ্গে গতকাল কথা হয়েছে। তিনি বলছিলেন, ভারত অনেক বড় দেশ। অনেক প্রদেশ আমাদের দেশের চেয়েও বড়। ওদেরকে দেখিয়ে দে যে আমরাও পারি। ভাইয়ের এই কথাটা সারারাত মাথায় ছিল। আমার মনে ছিল সেটা মাঠে দেখাব। আমি চেষ্টা করছি এবং গোল পেয়েছি।’ 

নোভার জোড়া গোলে ভারতকে হারিয়ে বাংলাদেশ ফাইনালের দ্বারপ্রান্তে। আগামী পরশু দিন শুক্রবার মালদ্বীপের বিপক্ষে লড়বে তারা। এর আগে দেশবাসীর কাছে তার প্রত্যাশা, ‘পরের ম্যাচেও আমি চেষ্টা করব দলকে ভালো কিছু দেয়ার। আপনার সবাই দোয়া করবেন যেন আমরা সবাই সুস্থ ও ভালো থাকি এবং দেশকে ভালো কিছু দিতে পারি।’ 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি এই দলের অনেকের সঙ্গে শুরু থেকে রয়েছেন। তিনি টানা দুই জয়ের জন্য ফুটবলার ও ফেডারেশনকে ধন্যবাদ দিয়েছেন। পরবর্তী ম্যাচের প্রস্তুতি সম্পর্কে বলেছেন, ‘কয়েকজন খেলোয়াড়ের বিশ্রাম প্রয়োজন এবং কয়েকজন খেলোয়াড় দেখার সুযোগ তৈরি হয়েছে।’