NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বন্যাদুর্গত নিয়ে প্রহসন, জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করল বাংলাদেশি হ্যাকাররা!


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৪, ০৬:১৫ এএম

বন্যাদুর্গত নিয়ে প্রহসন, জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করল বাংলাদেশি হ্যাকাররা!

টানা বৃষ্টি ও ভারত বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। এই পিরিস্থিতে বাংলাদেশি বন্যাদুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘জি- ২৪ ঘণ্টা’।

উল্লেখ্য, বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় জি২৪ ( Zee24)-এর একটি সংবাদ শিরোনাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সেখানে দেখা যায়, ভারতীয় সংবাদমাধ্যমটি লিখেছে- ‘ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি...’ 

 

তাদের করা সংবাদ শিরোনামটি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। সংবাদটি ঘিরে ভারতের সমালোচনাও করতে দেখা যায় অনেককে। বেশির ভাগ ব্যবহারকারী এটিকে ভারতের অবন্ধুসুলভ আচরণ বলে ক্ষোভ প্রকাশ করেন।

বাংলাদেশের সাম্প্রতিক বন্যা নিয়ে এমন বিদ্রুপাত্মক মন্তব্য করায় ভারতের গণমাধ্যম জি মিডিয়ার ওয়েবসাইট (zeemedia.in) হ্যাক করেছে সিস্টেমএডমিনবিডি।

ফলে জি মিডিয়ার ওয়েবসাইটে ঢুকলে ওয়েবসাইটটি বন্ধ দেখাচ্ছে এবং সেখানে লেখা রয়েছে ‘সিস্টেম এডমিন বিডি’ কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে।

 

প

 বুধবার দিবাগত রাত ১২টার পর ওয়েবসাইটে প্রবেশ করে স্বাভাবিক তথ্যের পরিবর্তে বাংলাদেশের বন্যা নিয়ে একাধিক বার্তা দেখা যায়। ওয়েবসাইটটিতে জি ২৪ ঘণ্টায় প্রকাশিত এই শিরোনামের একটি সংবাদের স্ক্রিনশটও যুক্ত করা আছে। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করা বন্ধের কথাও লেখা রয়েছে।

 

 

ওয়েবসাইটটিতে আরো লেখা দেখাচ্ছে, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব।’

ওয়েবসাইটটিতে আরো লেখা দেখাচ্ছে, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরো নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব।’