NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

তনুশ্রীর বিস্ফোরক অভিযোগে আলোচনায় বিবেক অগ্নিহোত্রী


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৪, ০৩:২৫ এএম

তনুশ্রীর বিস্ফোরক অভিযোগে আলোচনায় বিবেক অগ্নিহোত্রী

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্র দত্ত হঠাৎ করেই হারিয়ে যান গ্ল্যামার জগত থেকে। অভিনয় থেকে সরে যাওয়ার কারণ হিসেবে অভিনেত্রী অনেকবারই ইঙ্গিত করেছেন বলিউডের অন্ধকার জগতের। যেখানে যৌন হেনস্থা একটি বিষাদময় অধ্যায় ছিল তার জন্য। 

এর আগে ভারতে ‘মি-টু’ আন্দোলন শুরু হয়েছিল তনুশ্রী দত্তের হাত ধরেই।

অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনে গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। অনেক নারীই স্বতঃস্ফূর্তভাবে ‘মি-টু’ আন্দোলনে যোগ দিয়েছিলেন তারপর। কর্মক্ষেত্রে মেয়েরা কীভাবে হেনস্তার শিকার হন বা নিরাপত্তাহীনতায় ভোগেন, সম্প্রতি কলকাতার আর জি কর হাসপাতালের ধর্ষণকাণ্ডের পর আবারও সেই প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ধর্ষনকাণ্ডে উত্তাল গোটা দেশ।
এমন সময় সামাজিক মাধ্যমে তনুশ্রী দত্তের একটি সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী।

 

‘কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে তনুশ্রীর অভিযোগ, শুটিংয়ের সময় ছোট পোশাক পরতে হত, কিন্তু শট দেওয়ার পরও বিরতির সময়ে গা ঢাকতে দিতেন না বিবেক অগ্নিহোত্রী। পরিচালককে নিয়ে তনুশ্রী দত্ত’র এমন মন্তব্য নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। 

২০০৫ সালে ‘চকলেট’ সিনেমার শুটিংয়ের সময় বিবেক তাকে হেনস্থা করতেন বলে দাবি করেন তনুশ্রী।

২০১৮ সালে একটি ইন্টারভিউতে এসে এমনটাই জানান অভিনেত্রী। তনুশ্রী জানান, ভ্যানিটি ভ্যানে তাকে যেতে দিতেন না বিবেক। ছোট পোশাকে সকলের সামনে বসে থাকতে বাধ্য করতেন। 

 

অভিনেত্রী বলেন, “ভ্যানিটি ভ্যানে শিল্পীদের আশ্রয় নেওয়াই দস্তুর। বিশেষ করে, আমাকে যে ধরনের পোশাক পরতে দেওয়া হত, ছোট পোশাক যেমন হয়।

শুটিংয়ের ফাঁকে আমি ছোট পোশাকের উপর রোব পরে বসতাম। উনি বলতেন- খুলে ফেল, এখুনি শট হবে। ছোট স্কার্টে গোটা ইউনিটের সামনে আমাকে বসে থাকতে বাধ্য করতেন উনি।”

 

তনুশ্রী দত্ত আরো বলেন, “একদিন পাঁচ মিনিট দেরি করে পৌঁছেছিলাম, তাতে উনি আমার উপর চিৎকার করেন, পেশাদার নই বলে অভিযোগ করেন। কিন্তু আমি যখন সেটে পৌঁছতাম, আলো পর্যন্ত লাগানো হয়ে উঠত না। কিছুই রেডি থাকত না, যেমনটা হয় আর কী! কিন্তু একদিন পাঁচ মিনিট দেরিতে পৌঁছনোর জন্য ওই ব্যবহার করেন। আমি এসেছি কি না, তা দেখতেই সেটে ঢুঁ মারতেন উনি।” 

তনুশ্রীর এমন অভিযোগ নিয়ে কখনো প্রতিক্রিয়া জানাননি বিবেক অগ্নিহোত্রী। তবে সেই সাক্ষাৎকারের ভিডিওটি রেডিটে নতুন করে ভাইরাল হয়েছে। বর্তমানে আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যায় গোটা দেশে প্রতিবাদ চলছে। এমন সময়ই তনুশ্রীর এমন অভিযোগের ভিডিও ভাইরাল হওয়ায় বিবেকের সমালোচনায়ও ব্যস্ত হয়েছেন অনেকে। তিরস্কার করছেন অনুরাগীরাও।