NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

লেভানডভস্কির জোড়া গোলে লিগে শুভ সূচনা বার্সার


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৪, ০৩:২৩ এএম

লেভানডভস্কির জোড়া গোলে লিগে শুভ সূচনা বার্সার

নতুন মৌসুমে লা লিগার প্রথম ম্যাচে জিতে শুভ সূচনা পেয়েছে বার্সেলোনা। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে রবার্ট লেভানডভস্কির জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ২–১ গোলে হারিয়েছে তারা। 

ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে ইল্কাই গুন্দোগান, ফ্রেঙ্কি ডি ইয়ং, গাভি ও রোনাল্দ আরাউহোদের ছাড়াই মাঠে নামে বার্সেলোনা। ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে।

ত্রয়োদশ মিনিটে ভালো একটি সুযোগ পায় ভ্যালেন্সিয়া। বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে বক্সে হেড করতে পারেননি রাফা মির।

 

 রবার্ট লেভানডফস্কির জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ২–১ গোলে হারিয়েছে তারা। প্রতিপক্ষের মাঠে বার্সা অবশ্য শুরুতে পিছিয়ে পড়েছিল।

পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। শেষ পর্যন্ত ম্যাচে ৪৪ মিনিটে হুগো ডুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। বাঁ প্রান্ত দিয়ে দিয়েগো লোপেজের ক্রস থেকে বল পেয়ে দারুণ এক হেডে লক্ষ্য ভেদ করেন ডুরো। তবে কেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি ভ্যালেন্সিয়া।
 প্রথমার্ধের যোগ করা সময়ে লামিনে ইয়ামালের পাস থেকে বল পেয়ে দারুণ এক গোলে বার্সাকে সমতায় ফেরান লেভানডভস্কি। 

 

সমতা নিয়ে দ্বিতীয়ার্ধ শুরুর পর খুব বেশি অপেক্ষা করতে হয়নি বার্সাকে। বক্সের ভেতর রাফিনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। ৪৯ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন লেভা। এরপর দুই দলই চেষ্টা করেছিল গোল করার, সুযোগও পেয়েছিল তারা।

কিন্তু শেষ পর্যন্ত কোনো দলই আর গোল না পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।