NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

শেখ হাসিনা চরিত্রে অভিনয় করছেন না অপু বিশ্বাস


খবর   প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৪, ১১:১২ পিএম

শেখ হাসিনা চরিত্রে অভিনয় করছেন না অপু বিশ্বাস

মাত্র এক শ টাকা পারিশ্রমিকে ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন অপু বিশ্বাস। ঘটনাটি এ বছরের জানুয়ারির।  কথা ছিল ছবিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে দেশের পরিবর্তিত পটভূমিতে এই নায়িকা দাবি করেছেন, অনেক আগেই ছবিটি থেকে সরে এসেছেন।

এ ব্যাপারে কিছু জানেন না তিনি।

 

সেই সময় ছবির পরিচালক সালমান হায়দার বলেছিলেন, ‘এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। নামমাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।’

অপু বিশ্বাসও তখন বলেছিলেন, ‘সিনেমাটির গল্প শুনে একবাক্যে রাজি হয়ে যাই।

ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি, কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

 

এখন অপু বিশ্বাস দাবি করছেন, ‘চুক্তি হওয়ার এক মাসের মাথায়, অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম।

কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি। হলে হয়তো আরো আগেই আপনারা জানতে পারতেন।’

 

তিনি বলেন, ‘চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম, ছবির প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। সত্যি কথা, কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না।

কাজ যা-ই হোক, কমিটমেন্ট থাকতে হবে। তা না হলে একটা ভালো কাজ তৈরি হবে না। ওই সময় তারা কাজের কথা বলে মিথ্যা বলেছিলেন, কাজটির পরিকল্পনা নিয়ে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন।’