NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

এস আলম ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:২২ এএম

এস আলম ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপের কর্ণধার এস আলম (সাইফুল আলম) ও তার পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাব তলব করেছে কর বিভাগ। তাদের যাবতীয় ব্যাংক লেনদেন, ক্রেডিট কার্ডের তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের কর অঞ্চল-১৫।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) এনবিআরের আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল-১৫ থেকে এসংক্রান্ত একটি চিঠি বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়েছে। দেশের ৬৪টি ব্যাংক, ১৫টি আর্থিক প্রতিষ্ঠান, সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো কর অঞ্চল ১৫-এর কর কমিশনার আহসান হাবিবের সই করা এক চিঠিতে এসব তথ্য চাওয়া হয়েছে।

তবে এসব তথ্য সরবরাহের নির্দিষ্ট সময়সীমা চিঠিতে উল্লেখ করা হয়নি। 

 

চিঠিতে এস আলম, তার স্ত্রী ফারজানা পারভীন, মা চেমন আরা বেগম এবং ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলবের পাশাপাশি তাদের পিতা-মাতা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে।

এ ছাড়া তাদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হয়েছে। ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্য চেয়েছে কর অঞ্চল-১৫।