NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo
বললেন স্পিকার

১৮-২০ কোটি অনুমাননির্ভর, জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৪ পিএম

১৮-২০ কোটি অনুমাননির্ভর, জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অনেকেই আলোচনায় বলেন- বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি না, এখন ১৮ কোটি। কেউ বলছে, ১৮ কোটি না ২০ কোটি। এই যে বিভিন্ন আলোচনা এগুলো অনুমাননির্ভর। সেই জায়গা থেকে এখন আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারছি, আজকে আমাদের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ। কাজেই এই জায়গাটি অনেক বড় অর্জন।

আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক তথ্য প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, এই শুমারির মাধ্যমেই কিন্তু আমরা সেটা পেয়েছি। তার মাঝে আমরা এটাও দেখতে পারছি- জনসংখ্যার কত ভাগ নারী, কত ভাগ পুরুষ। সেখানে দেখা যাচ্ছে নারীদের সংখ্যা কিছুটা বেশি। কাজেই সরকারের সব উন্নয়ন কাজের মূলধারায় নারীকে সম্পৃক্ত করা কত যে গুরুত্বপূর্ণ, সেটিও আজকে এই প্রতিবেদনে স্পষ্ট হয়ে উঠছে।

তিনি আরও বলেন, শুমারির রিপোর্টের সঙ্গে বিভিন্ন বিষয়ের একটি নিবিড় যোগসূত্র আছে। যেমন এখানে আলোচনায় এসেছে প্রবাসী বাংলাদেশির সংখ্যা কত। তারা কী বিদেশি নাগরিক নাকি অনেকেই স্থায়ীভাবে বসবাস করছেন। এই কথাগুলো উঠে আসছে। কাজেই কতদূর পর্যন্ত আমরা সেই বিশ্লেষণ নিয়ে যাব, সেটাও আমাদেরকে ভাবতে হবে। যত বেশি যাওয়া যাবে ততো ভালো, কারণ আরও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।