NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

শেয়ারবাজারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, বিজেপির রোষানলে রাহুল


খবর   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৪, ০৪:২১ পিএম

শেয়ারবাজারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, বিজেপির রোষানলে রাহুল

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গের সাম্প্রতিক অভিযোগের ভিত্তিতে ভারতের শেয়ারবাজারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলায় ক্ষমতাসীন বিজেপির রোষানলে পড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

বিজেপির নেতা অমিত মালভিয়া সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, ‘বিরোধীদলীয় নেতা এখন প্রকাশ্যে ভারতীয় শেয়ারবাজার নিয়ে সন্দেহের বীজ বপন করছেন। আমাদের অর্থনীতির ওপর আস্থা নষ্ট করার এই নির্মম প্রচেষ্টার মধ্য দিয়ে রাহুল গান্ধীর প্রকৃত উদ্দেশ্য প্রকাশিত হয়েছে, আর তা হলো ভারতকে ধ্বংস করা।’

তিনি বলেন, হিন্ডেনবার্গের প্রতিবেদনে শেয়ারের দাম নিয়ে কারসাজির অভিযোগের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার (সেবি) কোনো ব্যর্থতা খুঁজে পায়নি সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি।

তা সত্ত্বেও শেয়ারবাজারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল।

 

বিজেপির এই নেতা বলেন, গত ৩ জানুয়ারি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এক পর্যবেক্ষণে বলেন, সেবি ইচ্ছাকৃতভাবে কোনো অনিয়ম করেনি।

রাহুল গান্ধীর অভিযোগ, ভারতের শেয়ারবাজারে উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (সেবি) চেয়ারপারসনের বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্য দিয়ে সেবির স্বচ্ছতার বিষয়টি মারাত্মকভাবে আপস করা হয়েছে।

হিন্ডেনবার্গের সর্বশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, আদানি শিল্পগোষ্ঠীর যেসব অফশোর সংস্থা অর্থপাচারে জড়িত, সেসব সংস্থার সঙ্গে অংশীদারি রয়েছে শেয়ারবাজারের প্রধান মাধবী পুরী বুচ ও তার স্বামী ধবল বুচের।

যদিও মাধবী পুরী বুচ এবং আদানি শিল্পগোষ্ঠী এই অভিযোগ অস্বীকার করেছে।