NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বিশ্বকাপের টাকা এখনো পাননি ক্রিকেটাররা


খবর   প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৪, ০৩:৪৯ এএম

বিশ্বকাপের টাকা এখনো পাননি ক্রিকেটাররা

বিশ্বকাপ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ক্রিকেটারদের পাওনা টাকা পরিশোধ করার নিয়ম। কিন্তু ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার ৯ মাস অতিবাহিত হলেও বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এখনো নিজেদের পাওনা টাকা পাননি ক্রিকেটাররা। এমন অভিযোগই করেছেন দেবব্রত পাল।

ক্রিকেটারদের বিশ্বকাপের টাকা না পাওয়ার বিষয়টা আজ মিরপুরে জানিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত।

তিনি বলেছেন,‘ক্রিকেট অপারেশনস এখন যেটা আছে ক্রিকেটারদের। আপনারা কি জানেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতে। সেই ওয়ানডে বিশ্বকাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে চুক্তি থাকে ১৫ দিনের মধ্যে টাকা দেওয়ার কথা। এটা খেলোয়াড়দের মধ্যে বণ্টন হয় সেই টাকা এখনো পর্যন্ত খেলোয়াড়দের দেওয়া হয়নি।
’ 

 

গত অক্টোবর-নভেম্বরে হওয়া বিশ্বকাপে অবশ্য হতাশা উপহার দিয়েছেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। ৯ ম্যাচ খেলে মাত্র ২ জয় পায় বাংলাদেশ। হেরেছে বাকি ৭টিতেই। তবে পারফর‌ম্যান্স ভালো না হলেও অংশগ্রহণের প্রাইজমানি পেয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের জন্য ১ লাখ মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছিল বাংলাদেশ। কোনো ম্যাচ যদি নাও জিততো তবুও ওই পরিমাণ অর্থ নিশ্চিত ছিল। তবে দুই ম্যাচ জেতায় ৪০ হাজার করে আরও মোট ৮০ হাজার মার্কিন ডলার যোগ হয়েছে বাংলাদেশের অ্যাকাউন্টে। সব মিলিয়ে ১ লাখ ৮০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকার মতো। এই টাকাই ১৫ দিনের মধ্যে ক্রিকেটাদের মাঝে বণ্টন করার কথা ছিল।

 

বিসিবিতে ঘটে যাওয়া অন্যান্য বৈষম্যের কথাও তুলে ধরেছেন দেবব্রত। তিনি বলেছেন,‘ ‘আম্পায়ার্স কমিটিসহ ক্রিকেট বোর্ড তারা যে ব্যবস্থাপনা ও পেশাদারিত্ব ছিল...। এরপরও আমি যেটা বললাম, ক্রিকেটে একটা ভদ্রলোকের খেলা। কিন্তু কোনো প্রকার ভদ্র আচরণ এখানে ছিল না। আম্পায়ার ডিপার্টমেন্টে আগের চেয়ারম্যান দেখেন বর্তমান দেখেন আজকে মোর্শেদ আলী খান ইন্টারন্যাশনাল প্যানেলে গিয়েছে। আমরা কি জানি সে এখনো পর্যন্ত বিসিবির চুক্তিতে এ নেই। এমন একটা বৈষম্যের শিকার করা, এগুলো কখনো হতে পারে না।’