NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

ড. ইউনূসকে মোদির শুভেচ্ছা


খবর   প্রকাশিত:  ১১ আগস্ট, ২০২৪, ১২:১৮ এএম

ড. ইউনূসকে মোদির শুভেচ্ছা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে তিনি বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার আশা প্রকাশ করেছেন। এ ছাড়া হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার আহ্বান জানিয়েছেন মোদি।

নরেন্দ্র মোদি এক্সে লিখেছেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার শুভ কামনা।

আমরা হিন্দু ও অন্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আশা করি। ভারত বাংলাদেশের সঙ্গে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য উভয় দেশের জনগণের যৌথ আকাঙ্ক্ষা পূরণে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

 

বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন ঘটল তীব্র রাজনৈতিক অস্থিরতার পরপরই। তিন দিন আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান।

তার সরকারকে পতনের মুখে পড়তে হয় ব্যাপক বিক্ষোভের কারণে, যা মূলত সরকারি চাকরিতে বিতর্কিত কোটাব্যবস্থার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল।

 


 

৮৪ বছর বয়সী ইউনূসকে বিক্ষোভকারীদের সুপারিশের পর অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য নিয়োগ করা হয়। বৃহস্পতিবার রাতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন। একই দিনে প্যারিস থেকে চিকিৎসা নিয়ে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউনূস।

আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘দেশটি একটি অত্যন্ত সুন্দর জাতি হয়ে ওঠার সম্ভাবনা রাখে। আমাদের ছাত্ররা যেই পথ দেখাবে, আমরা সেই পথেই এগিয়ে যাব।’