NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ডাকাত ধরতে মধ্যরাতে বঁটি হাতে বাঁধন


খবর   প্রকাশিত:  ০৯ আগস্ট, ২০২৪, ০৪:১৪ এএম

ডাকাত ধরতে মধ্যরাতে বঁটি হাতে বাঁধন

ছাত্র আন্দোলনে শুরু থেকেই সরব অভিনেত্রী আজমেরি হক বাঁধন। গণমিছিল বা ছাত্রদের উৎসাহিত করতে নানা রকম কাজ করেছেন। তাকে পাশে পেয়ে ছাত্ররাও হয়েছে উজ্জীবিত। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর বিভিন্ন থানাগুলোতে শুরু হয়েছে হামলা।

এতে ভেঙে পড়েছে আইন-শৃঙ্খলা ও পুলিশব্যবস্থা। কর্মবিরতি নিয়েছে পুলিশ বাহিনীও।

 

এ পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। ডাকাত ঠেকাতে একত্র হয়েছে স্থানীয় জনতা।

এই পরিস্থিতিতে দা-বঁটি হাতে রাস্তায় নামতে দেখা গেছে বাঁধনকেও।

 

ডাকাত প্রতিরোধে সাধারণ মানুষের সঙ্গে রাতভর দা-বঁটি হাতে নিয়ে এলাকায় নির্ঘুম রাত কাটিয়েছেন বাঁধন। ফেসবুক স্টোরিতে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘মাঝরাত’। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিবেশী মোহনা সুলতানা জুঁই।

 

জানা গেছে, গত দুই রাত ডাকাতের আতঙ্কে ছিল ঢাকার সাধারণ মানুষ। ফেসবুকে দেখা গেছে অনেকেই সাহায্য চেয়ে পোস্ট দিচ্ছেন। কেউ কেউ সেনাবাহিনীর নম্বরে ফোন করে সাহায্য চেয়েছেন।

প্রসঙ্গত, বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন বাঁধন। প্রয়াত তারকা দম্পতি সোহেল চৌধুরী-পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরীর নির্মিতব্য ‘মেয়েদের গল্প’ সিনেমার নির্বাহী প্রযোজক তিনি।

এ ছাড়া বড় পর্দায় মুক্তির অপেক্ষায় আছে বাঁধন অভিনীত সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’।