NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

৪ পৌর, ১৫ ইউপির সাধারণ নির্বাচন আজ


খবর   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৩, ০৮:৩৭ এএম

>
৪ পৌর, ১৫ ইউপির সাধারণ নির্বাচন আজ

দেশের চারটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচনসহ বিভিন্ন স্থানীয় সরকারের অর্ধশতাধিক পদে ভোটগ্রহণ আজ অনুষ্ঠিত হবে।

বুধবার (২৭ জুলাই) দুটি নির্বাচন ব্যালট পেপারে এবং অন্যগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্বাচন পরিচালনা শাখা জানিয়েছে, আজ চারটি পৌরসভার সাধারণ নির্বাচন, তিনটি পৌরসভার তিনটি পদে উপ-নির্বাচন, ১৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, ৩৫টি ইউনিয়ন পরিষদের ৩৬টি পদে উপ-নির্বাচন, ১৪টি ইউনিয়ন পরিষদের ১৬টি পদে পুনর্নির্বাচন ও দুটি উপজেলার দুটি ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

যে চারটি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে- জয়পুর হাটের পাঁচবিবি ও ক্ষেতলাল, ঢাকার দোহার ও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা।

যে ১৫টি ইউপিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের হোসেনগাঁও, বাচোঁর ও নন্দুয়ার; পাবনার সাঁথিয়ার করমজা; টাঙ্গাইল সদরের ছিলিমপুর, কাতুলী, মাহমুদনগর ও কাকুয়া; ফরিদপুরের মধুখালির ডুমাইন, মেঘচামী ও আড়পাড়া; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা (উত্তর); চাঁদপুরের মতলব দক্ষিণের খাদেরগাঁও এবং লক্ষ্মীপুরের রামগতির বড়খেরী ও চর আব্দুল্যাহ।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনী এলাকায় অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব নির্বাচনে আট শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।