NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

যে কারণে নজরুলের কবিতা পোস্ট করলেন মিথিলা


খবর   প্রকাশিত:  ২৯ জুলাই, ২০২৪, ০৩:০২ পিএম

যে কারণে নজরুলের কবিতা পোস্ট করলেন মিথিলা

দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তবে এখন জনপ্রিয় হয়ে উঠছেন পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গেও। শোবিজের বাইরেও তার একাডেমিক ক্যারিয়ার নিয়ে রয়েছে বেশ সুপরিচিতি। তবে দেশের এই সময়ে খানিকটা খারাপ সময় পার করছেন এই অভিনেত্রী।

 কারণ দেশের শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন ও পরবর্তী কারফিউ জারির এই সময়টাতে অন্য সবার মতো মিথিলাও বেদনাহত। এ কারণে তার ফেসবুক প্রফাইলে ছবির পরিবর্ততে কালো করে রাখা হয়েছে।

 

জানা গেছে, ঢাকায় অবস্থান করছেন এই অভিনেত্রী। পরিবার ও মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন।

এক ফেসবুক স্ট্যাটাসে তা শেয়ার করে লেখেন, স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আব্বু সকাল সকাল আমার মেয়েকে বাংলা পড়াতে বসল। বাংলা পাঠ্য বই ‘আমার বই’-এর প্রথম কবিতাটাই হলো কাজী নজরুল ইসলাম এর ‘সংকল্প’ কবিতা। সেই ছোটবেলা থেকেই কবিতাটা আমার মুখস্থ।
তাই আমিও যোগ দিলাম কবিতাপাঠে।

 

 

এরপর কবিতার অংশ তুলে ধরে তিনি লিখলেন,

থাকবো নাকো বদ্ধ ঘরে

দেখবো এবার জগৎ টারে

কেমন করে ঘুরছে মানুষ

যুগান্তরের ঘূর্ণিপাকে

দেশ হতে দেশ দেশান্তরে

ছুটছে তারা কেমন করে।

কিসের নেশায় কেমন করে

মরছে যে বীর লাখে লাখে

কিসের আশায় করছে তারা

বরণ মরণ যন্ত্রণাকে।

 

এরপর থামলাম। আবার এই চার লাইন পড়লাম।

 

 

কিসের নেশায় কেমন করে

মরছে যে বীর লাখে লাখে

কিসের আশায় করছে তারা

বরণ মরণ যন্ত্রণাকে।

সব শেষে তিনি লিখলেন, চোখ ভিজে এলো। মাথা নত হলো।