NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৪, ১০:৫৯ পিএম

সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, `সাম্প্রতিক সহিংসতায় দল-মত-নির্বিশেষে আহত সবার চিকিৎসা ও আয়-রোজগারের ব্যবস্থা করবে সরকার।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সহিংসতায় আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

শেখ হাসিনা বলেন, সহিংসতায় আহতদের চিকিৎসার জন্য যা যা দরকার সবই করবে সরকার।

আহতরা যেই দলেরই হোক চিকিৎসার দায়িত্ব নেবে সরকার।

 

তিনি প্রশ্ন রেখে বলেন, কোটা নিয়ে সব দাবি মেনে নেওয়ার পরও কেন আন্দোলন শেষ হচ্ছে না? বিএনপি-জামায়াতের সহিংসতা-বর্বতার বিরুদ্ধে দেশে-বিদেশে সবাইকে সোচ্চার হতে হবে।

এ সময় প্রধানমন্ত্রী ঢাকা মেডিক্যাল কলজে হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজখবর নেন। তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন।

আহতদের সব ধরনের চিকিৎসা দেওয়ার নিদের্শ দিয়েছেন।