NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

নিরাপত্তাবার্তা পোস্ট করে ঢাকা ছাড়েন পিটার হাস


খবর   প্রকাশিত:  ২৬ জুলাই, ২০২৪, ০৫:৫৫ এএম

নিরাপত্তাবার্তা পোস্ট করে ঢাকা ছাড়েন পিটার হাস

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য দূতাবাসের নিরাপত্তাবার্তা দিয়ে ঢাকা ছাড়েন রাষ্ট্রদূত পিটার হাস। গত মঙ্গলবার ভোরে ঢাকা ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনে এক বার্তায় তিনি ঢাকা ছাড়ার কথা জানান।

পিটার হাস যখন ঢাকা ছাড়েন তখন বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি মোকাবেলায় কারফিউ চলছিল। যুক্তরাষ্ট্র দূতাবাস নিরাপত্তাবার্তায় আমেরিকানদের নিরাপদে থাকার আহবান জানিয়েছে।

পিটার হাস সেই নিরাপত্তাবার্তা পোস্ট করেন লিংকডইনে। 

 

রাষ্ট্রদূতরা দায়িত্ব শেষে দেশে ফেরার আগে প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করলেও ব্যতিক্রম ঘটেছে পিটার হাসের ক্ষেত্রে। লিংকডইনে তিনি লিখেছেন, ‘আমি আশা করিনি, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে আমার দায়িত্ব এভাবে শেষ হবে। আমি যুক্তরাষ্ট্রে ফিরেছি।

 

যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে শুরু করে আমার পরিবার, বন্ধু, সহকর্মী, বাংলাদেশের জনগণ এবং আরো উন্মুক্ত ও আরো সমৃদ্ধ বাংলাদেশি বিশ্বাসী সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।’

কয়েক মাস আগেই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক ডেভিড মিলিকে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে শুনানি এবং এরপর সিনেটে অনুমোদন সাপেক্ষে সেই মনোনয়ন চূড়ান্ত হতে পারে। এরপর ডেভিড মিলি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন।