NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

মার্কিন নাগরিকদের সতর্ক করল ঢাকার দূতাবাস


খবর   প্রকাশিত:  ১৯ জুলাই, ২০২৪, ০১:২৫ পিএম

মার্কিন নাগরিকদের সতর্ক করল ঢাকার দূতাবাস

চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে বসবাসরত দেশটির নাগরিকদের চলাফেরার বিষয়ে সতর্ক করেছে।

সোমবার (১৫ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করা হয়।

তাতে দেশটির নাগরিকদের সতর্ক করে বলা হয়, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ বিস্তৃত হয়ে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।
পরিস্থিতি ক্রমে অস্থিতিশীল হয়ে উঠছে।

এ ধরনের বিক্ষোভ স্থানীয় পরিবহন পরিষেবাগুলো‌কে প্রভাবিত করতে পারে এবং ঢাকায় আসা-যাওয়া কঠিন হ‌তে পা‌রে।

 

দূতাবাস আরো বলেছে, মার্কিন নাগরিকদের সতর্কতা পালন করা উচিত এবং মনে রাখা উচিত বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে। সহিংসতায় পরিণত হতে পারে। সে জন্য বি‌ক্ষোভ এ‌ড়ি‌য়ে চলার পাশাপা‌শি কোনো বড় সমাবেশের আশপাশে থাক‌লে সতর্কতা অবলম্বন করুন।