NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

কবে কোথায় হবে ফিনালিসিমা


খবর   প্রকাশিত:  ১৬ জুলাই, ২০২৪, ০৭:২৩ পিএম

কবে কোথায় হবে ফিনালিসিমা

কোপা আমেরিকা ও ইউরো শেষ। চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। দর্শকদের এবার অপেক্ষা ফিনালিসিমা। মূলত কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়ন দলের মধ্যে যে লড়াই হয়, সেটাই ফিনালিসিমা।

সেই লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তবে ফিনালিসিমা কবে এবং কোথায় আয়োজন করা হবে সেটা নিয়ে নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি এখনো।

 

ধারনা করা হচ্ছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে হবে এই ফিনালিসিমা। আগামী বছর ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত পর্যন্ত আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ।

এই টুর্নামেন্টের আগে বা পরেই আয়োজিত হবে ফিনালিসিমা।

 

যদিও তারিখের মতো ভেন্যুও ঠিক হয়নি। যুক্তরাষ্ট্রে হতে পারেনি ম্যাচটি। অবশ্য এর পেছনে যুক্তিও রয়েছে।

এবারের কোপা আমেরিকার ভেন্যু ছিল যুক্তরাষ্ট্র। যেখানে ২০২৬ ফিফা বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হবে। আর বিশ্বকাপকেন্দ্রিক ভাবনা থেকেই স্পেনও সেখানে খেলতে নাকি আগ্রহ দেখিয়েছে।

 

গতবার ২০২২ সালে ১ জুন ফিনালিসিমা হয়েছিল। ওয়েম্বলিতে হওয়া সেই ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে হারায় ইতালিকে।

ফিনালিসিমা প্রথমবার ১৯৮৫ সালে হয়েছিল। সেবার উরুগুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। দ্বিতীয়বার ১৯৯৩ সালে ডেনমার্ককে হারিয়ে চ্যাস্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এবার হতে যাচ্ছে ফিনালিসিমার চতুর্থ আসর।