NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ


খবর   প্রকাশিত:  ১৬ জুলাই, ২০২৪, ১১:৪৫ এএম

শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ১৬ জুলাই। তিনি ২০০৭ সালের আজকের দিনে ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাবন্দি হন। প্রায় ১১ মাস কারাবন্দি থাকার পরে জামিনে মুক্তি পান শেখ হাসিনা।

সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই ধানমণ্ডির বাসভবন সুধা সদন থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়।

খুব ভোরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাঁর বাসা ঘেরাও করেন। তাঁকে গ্রেপ্তার করে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর করে শেখ হাসিনাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের গেটে দাঁড়িয়ে তিনি প্রায় ৩৬ মিনিট বক্তব্য দেন এবং তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।

 

আওয়ামী লীগ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদ ওঠে। দেশ-বিদেশের নানা চাপের মুখে ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনাকে মুক্তি দেওয়া হয়।