NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

প্রেমিকের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসছেন সোহিনি


খবর   প্রকাশিত:  ১৩ জুলাই, ২০২৪, ১২:৫১ পিএম

প্রেমিকের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসছেন সোহিনি

প্রেমের গুঞ্জনে একাধিকবার শিরোনামে উঠে এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনি সরকার। শোনা যাচ্ছিল, গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। দুজনের ছবি প্রায়ই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তবে বিয়ের প্রসঙ্গে উঠতেই বার বার তা কাটিয়ে গেছেন দুজনে।

অবশেষে সমস্ত জল্পনার অবসান। বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গাঙ্গুলি। আগামী সপ্তাহের শুরুতেই চারহাত এক হবে দুজনের।

 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, প্রেমিক শোভন গাঙ্গুলিকেই বিয়ে করছেন সোহিনী সরকার।

অনেক জল্পনার পর ১৫ জুলাই তারা বিয়ে সারছেন দুজন।  

 

1
শোভন গাঙ্গুলীর সঙ্গে সৌহিনি সরকার

জানা যাচ্ছে, কলকাতার বাইরে একটি ফার্মহাউজে গাঁটছড়া বাঁধবেন সোহিনী-শোভন। ১৪ জুলাই তারা দক্ষিণ ২৪ পরগণার একটি খামার বাড়িতে পৌঁছাবেন। বিয়ের পরদিন ঘরোয়া বউভাত অনুষ্ঠিত হবে।

 

বিয়ের আয়োজন প্রসঙ্গে আরো জানা গেছে, বিয়েতে লাল বেনারসি শাড়ি পরবেন সোহিনী এবং শোভন পরবেন ধুতি-কুর্তা। বিয়ের দিন মেনুতে থাকছে মাছ ও মাটন, তবে থাকছে না বিরিয়ানি। সকালের গায়ে হলুদের পর রেজিস্ট্রি বিয়ে হবে তাদের।  আচার-অনুষ্ঠান বলতে শুধুই গায়ে হলুদ। শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে হবে এই বিয়ের আয়োজন।