NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

‘টাইটানিক’ নির্মাতা ক্যামেরনের সঙ্গে কাজ করার স্বপ্ন সোহানা সাবার


খবর   প্রকাশিত:  ১৩ জুলাই, ২০২৪, ১০:২৬ পিএম

‘টাইটানিক’ নির্মাতা ক্যামেরনের সঙ্গে কাজ করার স্বপ্ন সোহানা সাবার

শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা ক্যারিয়ারের দুই দশক পূর্ণ করলেন। ২০০৪ সালে প্রয়াত অভিনেত্রী ও নির্মাতা কবরীর ‘আয়না’ সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেন সোহানা সাবা। সাফল্যের ২০ বছর পূরণ করলেন অভিনেত্রী। সম্প্রতি ক্যারিয়ারের দুই দশক পূরণে উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সোহানা সাবা।

সেখানেই নিজের একটি ইচ্ছার কথা প্রকাশ করেন অভিনেত্রী। 

 

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘মানুষের তো কত ইচ্ছাই থাকে। অভিনেত্রী হিসেবে আমারও তো স্বপ্ন আছে জেমস ক্যামেরনের সঙ্গে কাজ করার। শখ, ইচ্ছা ও স্বপ্ন না থাকলে মানুষের জীবনের সমাপ্তি হয়ে যায়।

 

ক্যারিয়ারের দুই দশক পূর্তি উপলক্ষে অভিনেত্রী বলেন, ‘দেখতে দেখতে ২০ বছর কেটে গেল। আমার এই জার্নি নিঃশ্বাস থাকা পর্যন্ত চলবে। কারণ আমি একজন আর্টিস্ট। আর আর্টিস্টের জার্নি কখনো শেষ হয় না।

তাই জীবন যত দিন আছে, লাইট-ক্যামেরার সামনে তত দিনই থাকব।’

 

1

সোহানা সাবা

সোহানা সাবা আরো বলেন, ‘আমি খুবই ভাগ্যবান। অনেক গুণী নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি। সামনেও করার ইচ্ছা আছে।’

নিজের অনুপ্রেরণার কথা উল্লেখ করে সোহানা সাবা বলেন, ‘আমার মায়ের কারণেই এখানে আসা।

আর কবরী আপু।  যিনি আমার কাছে দেবতা সমতুল্য। তিনি আমাকে প্রথম ব্রেক দিয়েছেন। তারা দুজনই আমার অনুপ্রেরণা।’

 

দুই দশকের ক্যারিয়ারে টিভি অঙ্গনে অসংখ্য নাটকে কাজ করেছেন সোহানা সাবা। চলচ্চিত্র অঙ্গনেও দাপটের সঙ্গে কাজ করেছেন। ‘আয়না’, ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’,‘বৃহন্নলা’ ও ‘ষড়রিপু’ সিনেমায় কাজ করে রেখেছেন নিজের প্রতিভার ছাপ।