NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

পশ্চিমবঙ্গে মুখ থুবড়ে পড়ল ‘তুফান’


খবর   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৪, ০৮:০৪ পিএম

পশ্চিমবঙ্গে মুখ থুবড়ে পড়ল ‘তুফান’

ভারতের পশ্চিমবঙ্গে মুখ থুবড়ে পড়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। দর্শক খরায় এক সপ্তাহ পার হতে না হতেই সেখানকার প্রেক্ষাগৃহ থেকে ছবিটি নামিয়ে ফেলা হয়েছে। জানা গেছে, এই মুহূর্তে ভারতের মাত্র একটি হলে চলছে ‘তুফান’।

গত ৫ জুলাই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ৪৭টি হলে মুক্তি পায় ‘তুফান’। প্রথম দিন প্রচুর দর্শক ছবিটি দেখতে হাজির হয়েছিরেন। কিন্তু দ্বিতীয় দিন থেকেই ছবির টিকিট বিক্রি আশঙ্কাজনক হারে কমতে শুরু করে। এই ধাক্কা সামাল দিতে পারলেন না হলমালিকেরা।

 

আজ শুক্রবার (১২ জুলাই) সবগুলো প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি নামিয়ে ফেলা হয়েছে। শুধু দক্ষিণ ২৪ পরগনার একটি হলে চলছে এই ছবি। বিষয়টি জানতে যোগাযোগ করা হলে এসভিএফ-এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, সোমবারের আগে এ বিষয়ে তারা কোনো তথ্য দিতে পারবে না।

 

জানা গেছে, কলকাতায় অবস্থানরত বাংলাদেশি দর্শকেরাই ‘তুফান’ দেখতে গিয়েছিলেন। সব মিলিয়ে সেখান থেকে ছবিটির আয় ১০ লাখের কাছাকাছি। পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যম তীর্যক শিরোনামে জানিয়েছে, কলকাতায় টিকিট বিক্রি করে ‘তুফান’ টিমের ফুচকার পয়সা উঠে গেছে।

 

শুরু থেকেই ‘তুফান’ নিয়ে দরুণ আশাবাদী ছিলেন ছবির প্রযোজক-পরিচালক ও অভিনয়শিল্পীরা। কলকাতার বিভিন্ন সিনেমার গ্রুপ থেকে পাওয়া প্রতিক্রিয়া থেকে জানা গেছে, কলকাতার চলচ্চিত্রপ্রেমী দর্শকেরা শাকিব খানের এই সিনেমা নিয়ে বিরক্ত। যদিও বাংলাদেশে ‘তুফান’ বেশ ভালো ব্যবসা করেছে। এমনকি আজ শুক্রবার পঞ্চম সপ্তাহেও বাংলাদেশে ‘তুফান’ দেখতে যাচ্ছেন দর্শকেরা।