NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

পর্দা কাঁপাতে আসছে ‘গ্লাডিয়েটর ২’, ট্রেলার প্রকাশ


খবর   প্রকাশিত:  ১২ জুলাই, ২০২৪, ০৩:৪৯ পিএম

পর্দা কাঁপাতে আসছে ‘গ্লাডিয়েটর ২’, ট্রেলার প্রকাশ

মহাকাব্যিক-ঐতিহাসিক গল্পের চলচ্চিত্র ‘গ্লাডিয়েটর’-এর কথা নিশ্চয়ই মনে আছে দর্শকের। ২০০০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি যেমন বক্স অফিসে সাফল্য পেয়েছিল, তেমনি পেয়েছিল প্রশংসা আর পুরস্কার। সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতাসহ পাঁচটি বিভাগে অস্কার জিতেছিল এটি।

অবশেষে কালজয়ী সেই সিনেমার দ্বিতীয় কিস্তি ‘গ্লাডিয়েটর ২’ আসছে।

মঙ্গলবার (৯ জুলাই) প্রকাশিত হয়েছে এটির ট্রেলার।

 

ট্রেলারে তিন মিনিটের ঝলকে রোমান সাম্রাজ্যের সময়কে সিনেমাটিক কায়দায় উপস্থাপন করা হয়েছে। রোমের কলোসিয়ামে জলযুদ্ধ ও হাজার হাজার দর্শনার্থীর সামনে গণ্ডারের সঙ্গে লড়াই করতে দেখা গেছে ব্রিটিশ অভিনেতা পল মেসকালকে। সেই সঙ্গে গ্ল্যাডিয়েটরের পুরনো ইতিহাসও নতুন আঙ্গিকে সামনে আসার ইঙ্গিত দেখা গেছে।

প্রকাশ্যে আসার মাত্র এক দিনেই ট্রেলারের ভিউ ছাড়িয়েছে এক কোটি ১৬ লাখ।

 

‘গ্লাডিয়েটর’-এর মতো এটিও পরিচালনা করেছেন রিডলি স্কট। আগের সিনেমার গল্প ডেভিড ফ্রানজোনি লিখলেও এবার লিখেছেন পিটার ক্রেইগ ও ডেভিড স্কারপা। প্রযোজনায় মাইকেল প্রুস, ডগ উইক এবং লুসি ফিশার রেড ওয়াগন এন্টারটেইনমেন্ট।

তবে এতে আগের কিস্তির দুই তারকা রাসেল ক্রো ও হোয়াকিন ফিনিক্সকে দেখা যাবে না। দ্বিতীয় কিস্তিতে জায়গা করে নিয়েছেন পল মেসকাল, পেদ্রো পাসকেল, কনি নিলসেন, ডেনজেল ওয়াশিংটন প্রমুখ।

 

সিনেমাটি নির্মিত হয়েছে প্রায় ৩১০ মিলিয়ন ডলার ব্যয়ে। আগামী ১৫ নভেম্বর মুক্তি পাবে এটি।

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার চলচ্চিত্র ‘গ্ল্যাডিয়েটর’ বিশ্বব্যাপী বক্স অফিসে ৪৬০ মিলিয়নেরও বেশি আয় করে এবং অস্কারে ১২টি মনোনয়ন পায়।

 সেরা চলচ্চিত্রসহ পাঁচটি অস্কার জিতেছে সিনেমাটি।