NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

ঢাকায় আসছেন রাহাত ফাতেহ আলী খান


খবর   প্রকাশিত:  ১০ জুলাই, ২০২৪, ১১:৫৪ পিএম

ঢাকায় আসছেন রাহাত ফাতেহ আলী খান

ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। আগামী ২০ জুলাই তার গান গাওয়ার কথা রয়েছে। তার বাংলাদেশে গান গাওয়া বিষয়ে জানা গেছে বাই হেয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই কমার্স সাইটের অফিসিয়াল ফেসবুক পেজে।

সেখানে তারা পোস্ট করে জানিয়েছেন, ‘আগামী ২০ জুলাই ২০২৪-এ রাহাত ফাতেহ আলী খানের মায়াবী সুরে মুগ্ধ হতে চলে আসুন।

’ সঙ্গে কয়েক সেকেন্ডের ফাতেহ আলীর আগের পরিবেশনার একটি ভিডিও জুড়ে দেয়া হয়েছে। সঙ্গে যোগ করা হয়েছে ইভেন্ট লিঙ্কও।

 

ফেসবুকে পেজে দেয়া বিএইচএন এর মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে কাস্টমার ম্যানেজার ফয়সাল আহমেদ জনি কালের কন্ঠকে জানান, রাহাত ফাতেহ আলী খান আসছেন। যারা তার গান উপভোগ করতে চান তাদের প্রি রেজিস্টেশন করছেন এখন।

পরে তাদের টিকিট মূল্য ও ভেন্যু জানিয়ে দেয়া হবে।

 

উল্লেখ্য এর আগে গেল ৭ জুন বিএইচএন অর্জুন রামপালকে দিয়ে ফ্যাশন শোর আয়োজন করেছিল। এনেছিল সংগীতশিল্পী লাকী আলীকেও।

উল্লেখ্য, রাহাত ফাতেহ আলী খান পাকিস্তানের অন্যতম জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়ক।

তিনি তার কাওয়ালি সঙ্গীত (সুফি ভক্তি সঙ্গীতের একটি রূপ) জন্য পরিচিত। তাঁর গাওয়া প্রথম বাংলা গান 'তোমার-ই নাম লেখা'।