NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ইউরো চ্যাম্পিয়নশিপ ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন


খবর   প্রকাশিত:  ১০ জুলাই, ২০২৪, ০১:১৬ পিএম

ইউরো চ্যাম্পিয়নশিপ ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন

ইউরো চ্যার্ম্পিয়নশিপের প্রথম সেমি ফাইনালে ফ্রান্সকে হারিয়েছে স্পেন। ম্যাচের প্রথমার্ধের সেই তিন গোলই শেষ পর্যন্ত স্পেনের ভাগ্য নির্ধারণ করে দেয়। ২-১ গোলের জয়ে ইউরোর ফাইনালে জায়গা নিশ্চিত করল দে লা ফুয়েন্তের দল। 

ফ্রান্স স্পেনের ম্যাচটাকে ধরা হচ্ছিল ফাইনালে আগে ফাইনাল।

কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে হারিয়ে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছিল স্পেন। সেদিন কষ্ট করে জিতলেও স্পেন আজ জিতেছে দাপটের সাথে। তবে ম্যাচের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়ে স্পেন। ৮ মিনিটে ফ্রান্সকে লিড এনে দেয় কোলো মুয়ানি।
কিলিয়ান এমবাপ্পের ক্রস থেকে হেডে দারুণ এক গোল করেন মুয়ানি। তবে পিছিয়ে পড়েও আক্রমন অব্যাহত রাখে স্পেন। ম্যাচের ২০ তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করে সমতায় ফেরান লামিনে ইমায়াল। এর চার মিনিট পর জেসুস নাভাসের ক্রস থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় ফ্রান্স।
ফাঁকায় বল পেয়ে দুর্দান্ত শট নেন দানি ওলমো। বলটি ফ্রান্সের ডিফেন্ডার জুলস কুন্দের পায়ে লেগে জালে জড়ায় জা। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।

 

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ফ্রান্স। একাধিকবার সুযোগ পেয়েও গোল আদায় করতে ব্যর্থ হয় ফ্রান্স।

৫৩ মিনিটে উসমান দেম্বেলের ক্রস থেকে দারুণ হেড নিয়েছিলেন অরেলিয়েন চুয়োমেনি। তবে স্পেনের গোলরক্ষক উনাই সিমন তার শট সেভ দেন। ৬৩ মিনিটে উপামেকানোর করা হেড গোলবারের বাইরে দিয়ে চলে যায়। ৮৫ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। তবে শটটি চলে যায় গোলবারের অনেকটা উপর দিয়ে। ৮৯ মিনিটে স্পেনের আক্রমণ ফরাসি ডিফেন্ডাররা ব্লক করে দিতে সমর্থ হন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গ্রিজম্যানের একটি হেড গোলবারের বাইরে দিয়ে চলে যায়। এরপরই শেষ বাঁশি বাজান রেফারি। এতে জয়ের আনেন্দে মাতে স্প্যানিশরা।