NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

২২ বছর পর বরফে মিলল মার্কিন পর্বতারোহীর মরদেহ, ছিল ‘অক্ষত’


খবর   প্রকাশিত:  ১০ জুলাই, ২০২৪, ০৬:২৭ এএম

২২ বছর পর বরফে মিলল মার্কিন পর্বতারোহীর মরদেহ, ছিল ‘অক্ষত’

পেরুতে জলবায়ু পরিবর্তনের কারণে পর্বতের বরফ গলে যাওয়ার পর এক মার্কিন পর্বতারোহীর দেহ পাওয়া গেছে। দেশটির পুলিশ সোমবার এ তথ্য জানিয়েছে। ২২ বছর আগে একটি বরফাচ্ছন্ন পর্বতের চূড়ায় আরোহণের সময় তিনি নিখোঁজ হয়েছিলেন।

পুলিশের তথ্য অনুসারে, আন্দিজ পর্বতমালায় কর্ডিলেরা ব্লাংকা রেঞ্জে বরফ গলে যাওয়ায় উইলিয়াম স্ট্যাম্পফ্ল নামের এই পর্বতারোহীর দেহ পাওয়া যায়।

তার পাসপোর্ট, জামাকাপড়, বর্ম ও বুটও পাওয়া গেছে। পাসপোর্ট দেখেই তার দেহ শনাক্ত করা হয়েছে। 

 

স্ট্যাম্পফ্ল ২০০২ সালের জুনে নিখোঁজ হয়েছিলেন। তখন তার বয়স ছিল ৫৯ বছর।

ওই সময় হুয়াসকারান পর্বতে ২২ হাজার ফুট ওপরে তুষারপাত পর্বতারোহণকারী দলকে চাপা দেয়। তখন অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালালেও তাদের পাওয়া যায়নি।

 

হুয়াসকারান ও কাশানের মতো বরফাচ্ছন্ন পেরুর উত্তর-পূর্বাঞ্চলের পর্বতগুলো সারা বিশ্বের পর্বতারোহীদের কাছে বেশ প্রিয় জায়গা। এর আগে গত মে মাসে একই পর্বতে নিখোঁজের প্রায় এক মাস পর এক ইসরায়েলি আরোহীর লাশ পাওয়া যায়।

গত মাসে আরেকটি আন্দিয়ান চূড়ায় ওঠার সময় এক অভিজ্ঞ ইতালীয় পর্বতারোহী পড়ে গিয়ে মারা যায়। পরে তার দেহ উদ্ধার করা হয়েছে।