NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ম্যান ম্যার্কিং না করেও মেসিকে আটকাতে চান কানাডার কোচ


খবর   প্রকাশিত:  ১০ জুলাই, ২০২৪, ০৬:৩১ এএম

ম্যান ম্যার্কিং না করেও মেসিকে আটকাতে চান কানাডার কোচ

কোপা আমেরিকার অভিষেক ম্যাচেই আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরেছে কানাডা। আগামীকাল শেষ চারে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে তারা। আর্জেন্টিনাকে হারাতে হলে প্রতিপক্ষের জালে বল জড়ানোর সঙ্গে মেসিকে বোতলবন্দি করে রাখতে হবে কানাডাকে।

টুর্নামেন্টের প্রথম সাক্ষাতে গোল করতে না পারলেও কানাডার রক্ষণভাগকে বেশ ভুগিয়েছেন মেসি।

আর্জেন্টাইন অধিনায়কের পাস থেকেই গোল করেছিলেন ম্যাচের দ্বিতীয় গোলদাতা লাউতারো মার্তিনেস। এবার মেসিকে তেমন কিছু করতে দেবেন না বলে জানিয়েছেন কানাডার কোচ জেসে মার্চ।

 

মেসিকে আটকানোর জন্য ভিন্ন এক পরিকল্পনাই করেছেন মার্চ। তিনি বলেছেন, ‘শেষ ম্যাচে আমরা মেসিকে আটকানোর ক্ষেত্রে যথেষ্ট ভালো করতে পারিনি।

সে সুযোগটা কাজে লাগিয়ে আমাদের গোলরক্ষকের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছিল। আমরা এবার তাকে ম্যান মার্কিং না করে কিভাবে আটকানো যায় তার ওপর জোর  দেব। তাকে ট্র্যাকে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য খেলাটা কঠিন হবে, এমন কাজ করতে হবে ।
বিশেষ করে তার জায়গা সীমিত করা আমাদের মূল লক্ষ্য। শেষ ম্যাচের মতো আমাদের রক্ষণে সে ফ্রি রান করুক, তা চাইব না।’

 

মেসিকে সর্বকালের সেরা খেলোয়াড় বলে সম্বোধন করে কানাডার কোচ মার্চ বলেছেন, ‘সবার জানা খেলাটির সর্বকালের সেরা খেলোয়াড় সে। তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে এবং মাঠে তা প্রতিফলিতও হবে। তার মতো একজন খেলোয়াড়ের বিপক্ষে খেলাটা সব সময় বিশেষ।