NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ফ্রান্সে দ্বিতীয় দফার ভোট আজ, সহিংসতার শঙ্কায় পুলিশ মোতায়েন


খবর   প্রকাশিত:  ০৮ জুলাই, ২০২৪, ০৬:০৬ পিএম

ফ্রান্সে দ্বিতীয় দফার ভোট আজ, সহিংসতার শঙ্কায় পুলিশ মোতায়েন

বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে ফ্রান্সে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। আজ রবিবার দ্বিতীয় দফার নির্বাচনে ভোট দেবেন দেশটির নাগরিকরা। ভোটে সহিংসতার আশঙ্কায় অতিরিক্ত ৩০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

মধ্যপন্থী প্রধানমন্ত্রী গাব্রিয়েল আত্তাল গত শুক্রবার বলেন, কট্টর ডানপন্থী সরকার শুধু ঘৃণা ও সহিংসতা বয়ে আনবে।

 

তবে উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র‌্যালির নেতা জর্ডান বারডেলা প্রতিদ্বন্দ্বীদের অভিযোগকে অনৈতিক ও গণতন্ত্রবিরোধী আখ্যা দেন। একই সঙ্গে ভোটারদের সংঘবদ্ধ হতে এবং তাঁকে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার আহবান জানান বারডেলা।

গত রবিবার প্রথম দফার ভোটে ন্যাশনাল র‌্যালি সর্বোচ্চ ৩৩ শতাংশ ভোট পেয়েছে। প্রথম দফায় প্রতি তিনজন ভোটারের একজন উগ্র ডানপন্থী দলটিকে সমর্থন দেয়।

প্রথম দফার সাফল্যে মেরিন লো পেনের দল ন্যাশনাল র‌্যালি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশা করছে।

 

এদিকে প্রথম দফার ভোটে তৃতীয় হওয়া দুই শতাধিক প্রার্থী সরে দাঁড়িয়েছেন। মূলত কট্টর ডানপন্থীদের উত্থান ঠেকাতে একজোট হয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন তাঁরা।

যদিও লো পেন বলছেন, সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৮৯টি আসন জেতার সম্ভাবনা আছে তাঁর দলের।

 

ভোটারদের সামনে এখন বিকল্প হলো, উগ্র ডানপন্থী সরকার অথবা রাজনৈতিক অনিশ্চয়তা বেছে নেওয়া। তবে ভোটারদের আশঙ্কা, যে দলই জিতুক না কেন, সামনে কঠিন সময় অপেক্ষা করছে।