NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বন্যা ও ভূমিধসে নেপালে নিহত ১৪


খবর   প্রকাশিত:  ০৮ জুলাই, ২০২৪, ১২:০৫ এএম

বন্যা ও ভূমিধসে নেপালে নিহত ১৪

নেপালে প্রবল বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশজুড়ে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে দুর্যোগ মোকাবেলা দলগুলো নিখোঁজ ৯ জনকে খুঁজছে। দেশটির পুলিশ রবিবার এ তথ্য জানিয়েছে।

নেপালের কিছু অংশে বৃহস্পতিবার থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে।

ফলে হিমালয় দেশটির দুর্যোগ কর্তৃপক্ষ একাধিক নদীতে আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক করেছে। নিহত ও নিখোঁজরা একাধিক স্থানে রয়েছে জানিয়ে নেপালের পুলিশের মুখপাত্র ড্যান বাহাদুর কারকি বলেন, ‘নিখোঁজদের খুঁজে বের করতে পুলিশ অন্যান্য সংস্থা ও স্থানীয়দের সঙ্গে কাজ করছে।’

 

অন্যদিকে প্রতিবেশী ভারতে বন্যা ও বাংলাদেশে নদীর পানি বেড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুই দেশে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমী বৃষ্টিতে দক্ষিণ এশিয়াজুড়ে প্রতিবছর ব্যাপক মৃত্যু ও ধ্বংস হয়। সাম্প্রতিক বছরগুলোতে মারাত্মক বন্যা এবং ভূমিধসের সংখ্যাও বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আরো বেশি সড়ক নির্মাণের কারণে এ সমস্যা আরো খারাপ রূপ নিচ্ছে।

 

ভারতের সীমান্তবর্তী নিচু এলাকার বেশ কয়েকটি জেলা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

 দেশটির আসাম রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে বলে আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে। ফলে সে রাজ্যে মে মাসের মাঝামাঝি থেকে বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। 

 

উল্লেখ্য, গত মাসে নেপালে ভূমিধস, বজ্রপাত ও বন্যায় ভয়াবহ ঝড়ে ১৪ জন নিহত হয়।