NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

প্রেসিডেন্টের শপথ গ্রহণ কবে, জানাল ইরান


খবর   প্রকাশিত:  ০৮ জুলাই, ২০২৪, ০৬:১৩ পিএম

প্রেসিডেন্টের শপথ গ্রহণ কবে, জানাল ইরান

ইরানের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগস্টের শুরুর দিকে সংসদে শপথ নেবেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রবিবার জানিয়েছে।

সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মোজতবা ইউসেফিকে উদ্ধৃত করে সরকারি সংবাদ সংস্থা ইরনা বলেছে, ‘প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান ৪ বা ৫ আগস্ট অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট তার আস্থা ভোটের জন্য প্রস্তাবিত মন্ত্রীদের তালিকা সংসদে উপস্থাপন করতে ১৫ দিন সময় পাবেন।’

ইরানের নির্বাচিত প্রেসিডেন্টকে অফিশিয়ালভাবে দায়িত্ব নেওয়ার আগে সংসদের সামনে শপথ নিতে হয়।

প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানটি ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার অফিশিয়াল অনুমোদনের পর অনুষ্ঠিত হয়।

 

আরও পড়ুন

কে এই নতুন ইরানি প্রেসিডেন্ট, কী প্রতিশ্রুতি দিয়েছিলেন

কে এই নতুন ইরানি প্রেসিডেন্ট, কী প্রতিশ্রুতি দিয়েছিলেন

 

ইরানে প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান নন। দেশটির সর্বোচ্চ ক্ষমতা সর্বোচ্চ নেতার হাতে থাকে। ৩৫ বছর ধরে আয়াতুল্লাহ আলী খামেনি সেই পদে আছেন।

 

শুক্রবারের দ্বিতীয় রাউন্ডের নির্বাচনে পেজেশকিয়ান অতি রক্ষণশীল সাঈদ জালিলিকে পরাজিত করেছেন। এখন তিনি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হবেন, যিনি মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।

মোট ৩০ কোটি ভোটের মধ্যে ৬৯ বছর বয়সী এই সংস্কারপন্থী প্রায় এক কোটি ৬০ লাখের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে জালিলি পেয়েছেন এক কোটি ৩০ লাখের বেশি ভোট।

নির্বাচনের ভোটার উপস্থিতি ছিল ৪৯.৮ শতাংশ, যা প্রথম রাউন্ডের রেকর্ড সর্বনিম্ন ৪০ শতাংশ থেকে বেশি।

 

ইরানের সংবাদপত্রগুলো রবিবার সামনের পৃষ্ঠায় পেজেশকিয়ানের ছবি প্রকাশ করেছে এবং প্রেসিডেন্ট নির্বাচনের অধীনে ‘ঐক্যের’ আহ্বান জানিয়েছে।