NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

‘শাহরুখ যদি জানতে পারে’, ১০ কোটির প্রস্তাব ফেরানো প্রসঙ্গে ফারহা খান


খবর   প্রকাশিত:  ০৮ জুলাই, ২০২৪, ১২:৩৬ পিএম

‘শাহরুখ যদি জানতে পারে’, ১০ কোটির প্রস্তাব ফেরানো প্রসঙ্গে ফারহা খান

বলিউডের প্রভাবশালী কোরিওগ্রাফার ফারহা খান। তবে পরিচালক হিসেবেও দারুণ সফল তিনি। শাহরুখ খানকে নিয়ে নির্মাণ করেছেন তিনটি সুপারহিট চলচ্চিত্র। যার মধ্যে অন্যতম ২০১৪ সালের ‘হ্যাপি নিউ ইয়ার।

’ তারকাখচিত সিনেমাটিতে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, বোমান ইরানি, সনু সোদ, অভিষেক বচ্চনসহ একাধিক তারকা। তবে সেই সিনেমায় এক প্রযোজক তার ছেলেকে কাস্টিং করার জন্য ফারহাকে প্রস্তাব দিয়েছিলেন ১০ কোটি টাকার। যদিও ফারহা সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

 

‘হ্যাপি নিউ ইয়ার’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান।

সিনেমাটির পরিচালনার দায়িত্বে ছিলেন ফারহা খান। প্রযোজনা করেছিলেন বলিউডের কিং খান শাহরুখ নিজেই। এতে নিজের ছেলেকে কাস্ট করাতে এক প্রযোজক ফারহা খানকে ১০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন! সম্প্রতি কমেডিয়ান ও লেখক জাকির খানের সঙ্গে চ্যাট শো’তে সেই গল্প শেয়ার করলেন ফারহা খান। যদিও প্রযোজকের নাম উল্লেখ করেননি ফারহা।
তবে তিনি যে এই ধরনের প্রস্তাব পেয়েছিলেন সেটা অকপটে বলেছেন। কিন্তু সেই চরিত্রের জন্য পারফেক্ট ম্যাচ অর্থাৎ নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠকের ছেলেকে ভিভানকে কাস্ট করিয়েছিলেন ফারহা।

 

ফারহা তাঁর ইনস্টাগ্রাম অ্যকাউন্টে জাকিরের সঙ্গে চ্যাট শোয়ের সেই ভিডিওটি শেয়ার করেছেন। যেখানে ফারহা জাকিরকে বলছেন, ‘তুমি বিশ্বাস করবে না যে হ্যাপি নিউ ইয়ার সিনেমার শ্যুটিংয়ের সময় এক প্রযোজক আমাকে ১০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন আমি যাতে তার ছেলেকে এই সিনেমায় কাস্ট করাই।

কিন্তু, আমি সেই সময় ঝাঁসির রানি হয়ে উঠি। তাকে শুধু একটাই কথা বলেছিলাম, এই কাজ আমি কখনও করব না। সিনেমার সঙ্গে আমি কোনো অন্যায় করতে পারব না। যদি শাহরুখ কখনও জানতে পারে যে আমি সিনেমার জন্য কারও থেকে ১০ কোটি টাকা নিয়েছি! না না, আমি এই কাজ কখনও করব না।’

 

ফারহা আরও বলেন, ‘আমি ভিভান শাহ’কে সেই চরিত্রে কাস্ট করিয়েছি। কারণ এই চরিত্রের জন্য ভিভানই ছিল পারফেক্ট ম্যাচ। আমি তাকেই নিয়েছি যে এই চরিত্রের জন্য পারফেক্ট।’ 

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছিল ফারহা খান পরিচালিত চতুর্থ সিনেমা। আর শাহরুখের সঙ্গে জুটি বেঁধে তৃতীয়। শাহরুখ-গৌরী যৌথভাবে এটি প্রযোজনা করেছিলেন। মিডিয়া রিপোর্ট মোতাবেক, বক্স অফিসে হ্যাপি নিউ ইয়ার ৪০৮ কোটি আয় করেছিল।