NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

‘পরাণ’ সিনেমার গান-আবহসংগীতে আলোচনায় নিরব


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৯ পিএম

>
‘পরাণ’ সিনেমার গান-আবহসংগীতে আলোচনায় নিরব

প্রেক্ষাগৃহে চলমান সময়ের তুমুল জনপ্রিয় সিনেমা ‘পরাণ’-এর আবহসংগীত ও দুটি গানের সংগীত করে নিরব এখন বেশ আলোচনায়।

গান দুটির একটি হলো সিনেমাটির ‘বিয়ের গান’। জাহিদ নিরবের সুর-সংগীতায়াজনে গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ। গেয়েছেন আয়েশা মৌসুমী। অন্যটি হলো প্রচলিত জনপ্রিয় গান ‘সাজিয়ে গুজিয়ে দে’র নতুন ভার্সন। নিরবের সংগীতায়োজনে যাতে কণ্ঠ দিয়েছেন আরাফাতুল হাসান শান্ত। দুটি গানের জন্যই শ্রোতাদের কাছ থেকে সাড়া পাচ্ছেন নিরব। বিশেষ করে সিনেমার একাধিক দৃশ্যে ব্যবহৃত ‘সাজিয়ে গুজিয়ে দে’ গানে নিরবের মিউজিক দর্শক-শ্রোতাদের ব্যাপক মনে ধরেছে।

গান দুটির পাশাপাশি এই সিনেমায় নিরবের করা আবহসংগীতেও মুগ্ধ দর্শক-শ্রোতারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ‘পরাণ’ সিনেমার নানান আলোচনায় উঠে এসেছে নিরবের গান এবং আবহসংগীতে মুগ্ধতার কথা।

নিজের স্টুডিওতে গানের চর্চা করছেন জাহিদ নিরব

রায়হান রাফী পরিচালিত মিম-শরিফুল রাজ-ইয়াশ রোহান অভিনীত ‘পরাণ’ সিনেমায় ভিন্নমাত্রা যোগ করেছে জাহিদ নিরবের আবহসংগীত। অনেকের মতে সিনেমাটি এত জনপ্রিয়তা পাওয়া পেছনে, দর্শকের ভালোলাগার পেছনে নিরবের করা আবহসংগীতও ব্যাপক ভূমিকা রেখেছে।

মাত্র গত বছরই ‘পদ্মপুরান’ সিনেমার মাধ্যমে এই অঙ্গনে অভিষেক নিরবের। আর দ্বিতীয় সিনেমার কাজ দিয়েই এমন আকাশচুম্বী সাফল্য পেলেন তিনি। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত এই সুরকার-সংগীত পরিচালক।

ঢাকা পোস্টকে নিরব বলেন, “অনেকেই ফোন করছে। প্রশংসা করছে। আমার আত্মীয়স্বজন, ব্যান্ড মেম্বার, শুভাকাঙক্ষী সবাই বলছে খুব ভালো কাজ হয়েছে। ‘সাজিয়ে গুজিয়ে দে’ গানের জন্য বেশি ভালোবাসা পাচ্ছি। এই গানটায় একদিকে একজনের বিয়ের আনন্দ, অন্যদিকে আরেকজনের হারানোর কষ্ট দেখাতে হয়েছে। ফলে গানটির একটা স্যাড ভার্সনও করা হয়েছে। সিনেমার দৃশ্যয়নের সঙ্গে যা মানুষকে আবেগপ্রবণ করে তুলছে। আমি নিজেও একাধিকবার হলে গিয়ে মানুষের এই আবেগ এবং ভালোবাসা দেখেছি। সিনেমার গানে ক্যারিয়ারের শুরুতেই এমন প্রাপ্তি আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা যদি হলিউড-বলিউড দেখি আবহসংগীত একটা সিনেমাকে অন্যমাত্রায় নিয়ে যায়। যাতে সিনেমাটি আলাদা গতি পায়। বাংলাদেশে থেকে নানান স্বল্পতার মধ্যেও চেষ্টা করেছি ভালো কাজ উপহার দিতে। ভবিষ্যতেও এই চেষ্টা অব্যাহত থাকবে।’