NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

সুজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড


খবর   প্রকাশিত:  ০৭ জুলাই, ২০২৪, ১১:০৯ এএম

সুজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

ইউরোর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে ইংল্যান্ড। ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। বাড়তি ৩০ মিনিটেও ফল না হওয়ায় ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে সুইজারল্যান্ডকে ৫-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ইংলিশরা।

 

ম্যাড়মেড়ে প্রথমার্ধে কোনো দলই বড় সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় দুই দল। ৭৫ মিনিটে ফল পায় সুইসরা। ইংল্যান্ডের ডিফেন্ডার জস স্টোনসের পায়ে লেগে দিক পরিবর্তন হওয়া বল গোলবারের সামনে পেয়ে জালে জড়িয়ে দেন ব্রিল এমবোলো।

 

 

তবে সুইজারল্যান্ডকে সেই লিড ধরে রাখতে দেননি বুকায়ো সাকা। পাঁচ মিনিট পরেই বক্সের বাইরে থেকে নেওয়া দূরপাল্লার শটে ইংল্যান্ডকে সমতায় ফেরান আর্সেনালের এই স্ট্রাইকার। বলে রাখা ভালো, প্রথম ৯০ মিনিটের খেলায় এটাই প্রথম ও একমাত্র গোলে শটস তাদের।

এরপর দুই দল গোলার জন্য চেষ্টা করলেও প্রতিপক্ষে ডিফেন্স ভাঙতে পারেনি।

ফলে ১-১ সমতায় শেষ হয় খেলা। এরপর অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে পারেনি। ফলে ম্যাচে নিষ্পত্তি হয় টাইব্রেকারে। যেখানে নিজেদের প্রথম শটস মিস করে পিছিয়ে পড়ে সুইজারল্যান্ড। তবে পাঁচ শটের সবগুলো লক্ষ্যভেদ করেন ইংল্যান্ডের ফুটবলাররা।