NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৩


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ১১:৪৩ পিএম

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৩

আর্ন্তজাতিক ডেস্ক: কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে বন্দুকধারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী নিজেও। সোমবার (২৫ জুলাই) স্থানীয় সময় সকালে ভ্যাঙ্কুভার শহরের অদূরে এ ঘটনা ঘটে। হামলার উদ্দেশ্য ও কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

পুলিশ জানায়, স্থানীয় সময় ভোরের দিকে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভার থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত ল্যাংলি শহরের ডাউনটাউনে কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ পথচারীদের ওপর গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী।  ঘটনাস্থলেই মৃত্যু হয় হামলাকারীর।

হামলার উদ্দেশ্য ও কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা না গেলেও, পুলিশ বলছে মূলত হোমলেস বা গৃহহীন পথচারীদের লক্ষ্য করেই হামলা চালায় ওই অস্ত্রধারী। শহরের কয়েকটি স্থানে গুলির ঘটনা ঘটলেও, হামলাকারী একজন বলেই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রয়্যাল কানাডিয়ান পুলিশ ফোর্সের চিফ সুপারিন্টেন্ডেন্ট গালিব ভায়ানি বলেন, আমরা দুই জন গুলিতে নিহত হওয়ার ঘটনার তদন্ত করে যাচ্ছি। এই ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। এখনো আমরা কেন এই গুলিবর্ষণের ঘটনা ঘটল তা জানি না। নিহতদের সঙ্গে হামলাকারীর কোনো সম্পর্ক ছিল কিনা তাও এখনো জানা যায়নি।