NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বুমরাহকে কোহিনূর হীরার চেয়েও মূল্যবান মনে করেন কার্তিক


খবর   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৪, ০৭:২৮ এএম

বুমরাহকে কোহিনূর হীরার চেয়েও মূল্যবান মনে করেন কার্তিক

বহুল আলোচিত কোহিনূর হীরা এখন ব্রিটিশ রাজপরিবারের অলঙ্কার ভাণ্ডার শোভা করে আছে। ১০৫.৬ ক্যারেট ওজনের অলঙ্কারটি মেলে ভারতে, চতুর্দশ শতকে। এরপর অনেক হাত ঘুরে সেটি রানি ভিক্টোরিয়া কাছে যায়। এটির মালিকানা নিয়ে ভারত ও যুক্তরাজ্যসহ অন্তত চারটি দেশের মধ্যে বিরোধ রয়েছে।

ভারতের আক্ষেপ সেই কোহিনূর হীরার থেকে জনপ্রিত বুমরাহকে মূল্যবান মনে করেন দীনেশ কার্তিক।

 

ক্রিকেট বিষয়ক এক আলোচনায় বুমরাহকে নিয়ে কার্তিক বলেন, 'আমি ধারাবিবরণী করার সোময়ে বলেছি, বুমরাহ কোহিনূর হীরার চেয়েও মূল্যবান। সত্যিই এই মুহূর্তে সব সংস্করণ মিলিয়ে বিশ্বের সেরা বোলার সে। চাপের মধ্যেও ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে।

খুব বেক মানুষ এটা করতে পারে।'

 

এবার ভারতের বিশ্বকাপ জয়ে অসামান্য অবদান বুমরাহর। নতুন বল হোক বা পুরনো, বিধ্বংসী রূপে দেখা গেছে তাকে। ৮ ম্যাচে ৮.২৬ গড়ে ১৫ উইকেট, ওভারপ্রতি অবিশ্বাস্য ৪.১৭ গড়ে রান দিয়েছেন এই ডানহাতি পেসার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালেও ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেন তিনি।

 

কার্তিক বলেছেন, 'যেকোনো অধিনায়কের স্বপ্নের বোলার সে। বুমরাহ এমন একজন, যে কোনো জায়গা থেকে ম্যাচ জেতানোর ক্ষমতা আছে তার। এটিই তাকে এত অন্যদের থেকে আলাদা করে তুলেছে। অসাধারণ, দুর্দান্ত- এসব শব্দ তার জন্যই।