NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

জিৎ কে নিয়ে সিনেমা, যা জানালেন রায়হান রাফি


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১১:২৩ এএম

জিৎ কে নিয়ে সিনেমা, যা জানালেন রায়হান রাফি

গেল ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফি পরিচালিত ‘তুফান’। ছবি সংশ্লিষ্টদের দাবি হলে হলে তান্ডব চালাচ্ছে এই তুফান। দর্শকের ভিড় সামলাতে হচ্ছে হল মালিকদের। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্র তারকা শাকিব খান।

এই তারকার সঙ্গে পরিচালক রায়হান রাফির প্রথম জার্নি। সেটা সফলভাবেই শুরু হয়েছে বলা যায়। ‘তুফান’ সিনেমার শেষে জানানো হয়েছে ‘তুফান ২’ লোডিং। মানে এই সিনেমার সিক্যুায়েল আসবে।
সেটা নিশ্চয় রায়হান রাফি নির্মাণ করবেন। তবে সেটা কবে নাগাদ জানাননি প্রযোজক বা রায়হান রাফি।

 

এরইমধ্যে খবর ছড়িয়েছে পশ্চিমবঙ্গের অভিনেতা জিৎ কে নিয়ে নতুন সিনেমা শুরু করতে যাচ্ছেন রায়হান রাফি। ফেসবকু গ্রুপসহ বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে এটি নিয়ে।

বিষয়টির সত্যতা জানতে কালের কন্ঠের পক্ষ থেকে যোগাযোগ করা হয় রাফির সঙ্গে। তিনি জিৎ এর সঙ্গে সিনেমার বিষয়টি সরাসরি নাকচ করে দেননি। আবার কবে নাগাদ হবে সেরকম কিছুও বলেননি।

 

তিনি বলেন, ‘আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করছেন। কথাও হচ্ছে।

তবে কোনটা আগে করবো বা পরে করবো সে বিষয়ে এখনো চুড়ান্ত করিনি। আপাতত তুফান নিয়ে ব্যস্ত সময় পার করছি। বিশ্বের নানা দেশে মুক্তি পেয়েছে। সেখান থেকে ইতিবাচক খবর আসছে। সেটা উপভোগ করছি।’

 

তবে রায়হান রাফি জানান, জিৎ এর সঙ্গে প্রজেক্ট এখনো প্রাথমিক পর্যায়ে আছে। কবে নাগাদ কি হবে সেটাও এই মুহুর্তে বলা যাচ্ছে না।

প্রসঙ্গত গেল সপ্তাহে দেশের পাশাপাশি বিদেশে মুক্তি পেয়েছে তুফান। আগামী ৫ জুলাই মুক্তি পাবে ভারতে। শাকিব খান ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, ফজলুর রহমান বাবুসহ অনেকেই।