NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

দ. কোরিয়ায় ফুটপাতে উঠল গাড়ি, নিহত অন্তত ৯


খবর   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০৭:৫৮ এএম

দ. কোরিয়ায় ফুটপাতে উঠল গাড়ি, নিহত অন্তত ৯

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের জং-গুতে সিটি হল স্টেশনের কাছে একটি বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন পথচারী নিহত এবং পাঁচজন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিউলের নামদাইমুন থানার তথ্য অনুসারে, স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে সিটি হল স্টেশনের এক্সিট-১২-এর কাছে মোড়ে একটি গাড়ি ফুটপাতে উঠে যায়।

এ সময় রাস্তা পার হওয়ার অপেক্ষায় থাকা পথচারীদের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে।

 

একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটি পেছনের দিকে যাচ্ছিল।

পুলিশ ঘটনাস্থল থেকে ৭০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। ওই চালকের দাবি, গাড়ির আকস্মিক গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

 

পুলিশ দুর্ঘটনার সঠিক পরিস্থিতি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে। দুর্ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য জরুরি পরিষেবা রয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘৭০ বছর বয়সী একজন পুরুষ চালক ট্রাফিক লাইটে অপেক্ষমাণ পথচারীদের ধাক্কা মেরেছেন বলে মনে করা হচ্ছে।’ এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।