NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

স্লোভাকিয়ার হৃদয় ভেঙে শেষ আটে ইংল্যান্ড


খবর   প্রকাশিত:  ০১ জুলাই, ২০২৪, ০১:২১ পিএম

স্লোভাকিয়ার হৃদয় ভেঙে শেষ আটে ইংল্যান্ড

শুরুতেই গোল করে এগিয়ে যায় স্লোভাকিয়া। ম্যাচের একদম শেষ পর্যন্ত সেই লিড ধরে রেখে কোয়ার্টারের স্বপ্ন দেখছিল তারা। কিন্তু শেষ মিনিটে এসে হৃদয় ভাঙে দলটির। জুভ বেলিংহাম গোল করে ম্যাচ নিয়ে যান অতিরিক্ত সময়ে।

এরপর অতিরিক্ত সময়ে হ্যারি কেইনের গোলে ২-১ ব্যবধানের জয়ে শেষ আট নিশ্চিত হয় ইংলিশদের।

 

ম্যাচে বলের দখল, আক্রমণে এগিয়ে ছিল ইংলিশরাই। কিন্তু খেলার ২৫ মিনিটে ইংলিশদের স্তব্ধ করে স্লোভাকিয়াকে এগিয়ে নেন ইভান শ্রানজ। দারুণ আক্রমণে ইংল্যান্ড ডিফেন্ডারদের বোকা বানিয়ে নিখুঁত ফিনিশিং করেন শ্রানজ।

 

এগিয়ে গিয়ে রক্ষণে মনোযোগী হয় স্লোভাকিয়া। রক্ষণ জমাট রেখে বার বার ফিরিয়ে দেয় হ্যারি কেইনদের আক্রমণ। কয়েকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি কেইন। এর মাঝে ডিকলাইন রাইসের শট সাইডবারে লেগে ফিরলে হতাশা বাড়ে আরো।

 

স্লোভাকিয়া যখন জয়ের স্বপ্ন বুনছে তখনো ইংল্যান্ডের ত্রাতা হয়ে আসেন জুড বেলিংহাম। দ্বিতীয়ার্ধের যোগ করা পঞ্চম মিনিটে বাইসাইকেল শটে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান রিয়াল মাদ্রিদে খেলা এই মিডফিল্ডার। তাতে ম্যাচ গড়াত অতিরিক্ত সময়ে।

সেখানেই বাজিমাত করেছে গ্যারেথ সাউথগেটের দল। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটেই পেয়ে হেডে জাল খুঁজে নিয়ে ইংল্যান্ডকে এগিয়ে অধিনায়ক কেইন।

বাকি সময়ে রক্ষণ আগলে রেখে কোয়ার্টার ফাইনালে পা দেয় ইংলিশরা।