NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

গুগল ম্যাপ অনুসরণ করে গাড়ি নিয়ে মাঝরাতে নদীতে ২ যুবক


খবর   প্রকাশিত:  ৩০ জুন, ২০২৪, ০৮:০৬ পিএম

গুগল ম্যাপ অনুসরণ করে গাড়ি নিয়ে মাঝরাতে নদীতে ২ যুবক

মাঝরাতে দুই যুবক গাড়ি নিয়ে বেরিয়েছিলেন হাসপাতালে যাবেন বলে। কিন্তু ঠিকানা জানা নেই। তাই এগোচ্ছিলেন গুগল ম্যাপ অনুসরণ করে। আচমকাই গাড়ি গিয়ে পড়ল নদীর মাঝখানে।

ভেসে যেতে যেতে কোনো মতে বেঁচে গেলেন দুজন। ঘটনাটি ভারতের কেরালার কাসারাগোড়ের।

 

কেরালার এই এই ঘটনা প্রশ্ন তুলেছে গুগল ম্যাপের বিশ্বাসযোগ্যতা নিয়ে। অচেনা জায়গার দিশা পেতে গুগল ম্যাপে অন্ধভাবে ভরসা করে অনেকেই।

কিন্তু দেখা যাচ্ছে সেই ম্যাপ বিপদের কারণও হতে পারে।

 

এই ঘটনায় দুই যুবক গাড়ি নিয়ে গিয়ে পড়েছিলেন ফুঁসতে থাকা এক নদীর মাঝামাঝি রেলিংহীন দুর্বল সেতুতে। সেখান থেকেই নদীর পানির স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যায়। ভাগ্যক্রমে কিছু দূর গিয়েই গাড়িটি একটি গাছের ডালে আটকায়।

তাতেই পরিত্রাণ পান দুজন। সাহায্য চেয়ে ফোন করলে পুলিশ এসে উদ্ধার করে তাদের। উদ্ধার করা হয় গাড়িটিকেও।

 

কিভাবে ঘটনাটি ঘটল তা জানিয়ে পুলিশকে ভুক্তোভোগীদের একজন বলেন, ‘রাতের অন্ধকারে গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎই দেখি একটি সরু গলিতে ঢুকে পড়েছি।

তার পরই এসে পড়ি পানির সামনে। হেডলাইটের আলোয় পানি দেখতে পাচ্ছিলাম। তবে একটা সেতুও দেখতে পাচ্ছিলাম। বুঝতে পারিনি ওই সেতুর দুই দিকেই পানি রয়েছে, আর সেতুটির কোনো রেলিং নেই।’ বর্ষায় নদীটির পানির স্তর অনেকটাই বেড়ে গিয়েছিল। পানির স্রোতেই গাড়িসহ দুই আরোহী ভেসে যান।

 

এর আগেও গুগল ম্যাপ দেখে নদীতে ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। ভারতের কোট্টায়ামে এমনই এক নদীর মাঝে গিয়ে পড়েছিলেন হায়দরাবাদ থেকে যাওয়া একদল পর্যটক। সেবার পর্যটকদের উদ্ধার করা গেলেও গাড়িটি উদ্ধার করা যায়নি।

গুগল অবশ্য জানিয়েছে, এমনটা হওয়ার কথা নয়। কারণ গুগলম্যাপ প্রতি দিন প্রতি সেকেন্ডে হালনাগাদ করা হয়। তার জন্য আলাদা টিম আছে। এ ছাড়া বাইরে থেকেও তথ্য পেলে তা যাচাই করে তথ্য হালনাগাদ করা হয়।