NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

দেশে ফিরলেন ২৮ হাজার ৯৪১ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ জনের


খবর   প্রকাশিত:  ৩০ জুন, ২০২৪, ০৫:৫৬ এএম

দেশে ফিরলেন ২৮ হাজার ৯৪১ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ জনের

পবিত্র হজ শেষে ২৮  হাজার ৯৪১ হাজি দেশে ফিরেছেন। তাঁরা ৭৪টি ফ্লাইটে দেশে ফেরেন। এদিকে হজ করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

আজ শনিবার (২৯ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

 

পোর্টালে দেওয়া তথ্য থেকে জানা যায়, এ বছর হজ পালন করতে গিয়ে ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে ৪১ জন পুরুষ ও ১৩ জন নারী। এর মধ্যে মক্কায় ৪৩ জন, মদিনায় চারজন, মিনায় ছয়জন এবং জেদ্দায় একজন মারা যান। 

সর্বশেষ গত বৃহস্পতিবার (২৮ জুন) মো. হারুনুর রশীদ নামে এক হজযাত্রী মারা যান।

তাঁর গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়। 

 

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে ২১৮টি ফ্লাইটে সৌদি আরব যান ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করে গেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে যান ৮০ হাজার ৬৯৫ জন।

 

গত ১৫ জুলাই পবিত্র হজের প্রধান কার্যক্রম অনুষ্ঠিত হয়। হজ শেষে ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। এই ফ্লাইট চলবে ২২ জুলাই পর্যন্ত।

এর আগে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন।