NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

দল বদলের জবাব দিলেন ফারিন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৪:২১ এএম

দল বদলের জবাব দিলেন ফারিন

চলছে কোপা আমেরিকা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আর্জেন্টিনা ও চিলির ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন দেশের ছোটপর্দার তারকা দুই অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। আমেরিকার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে খেলা শুরুর বহু আগেই পৌঁছেছিলেন এই দুই অভিনেত্রী।

মেহজাবীন ও ফারিণ এদিন গায়ে জড়িয়েছিলেন আর্জেন্টিনার জার্সি! আর কয়েক দফায় স্টেডিয়াম থেকে নিজেদের ছবি পোস্ট করতে দেখা গেছে তাদের।

আর তা নিয়েই শুরু হয় শোরগোল!

 

সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা এ দুই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সকাল থেকে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘটনা উল্টে যায়। এই দুই অভিনেত্রীর পুরনো পোস্ট সামনে চলে আছে। যেখানে দেখা গেছে দুজনই আগে ছিলেন ব্রাজিল সমথর্ক।

সেই পোস্ট ও ব্রাজিল জার্সি গায়ে ছবি নিয়ে রীতিমতো ট্রলের শিকার হয়েছেন এই দুই অভিনেত্রী।

 

প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ২০২২ সালে ফুটবল বিশ্বকাপের সময় মেহজাবিন চৌধুরী ৩ ডিসেম্বর ব্রাজিলের সমর্থনে জার্সি গায়ে একটি ছবি পোস্ট করেছিলেন। যার ক্যাপশনে জুড়ে দিয়েছিলেন ‘মিশন হেক্সা।’ শব্দদ্বয়।

 

একসময়ে অর্থাৎ ২৪ নভেম্বর তাসনিয়া ফারিন তার ফেসবুক পেজে ব্রাজিলের তিনটি পতাকা দিয়ে একটি পোস্ট করেছিলেন। সেটাও এসেছে সামনে।

সমালোচনা করে বলছেন, তবে কি এরইমধ্যে দল পরিবর্তন করে ফেলেছেন মেহজাবীন কিংবা ফারিণ? নেটিজেনদের একাংশের এসব কটাক্ষ দৃষ্টিগোচর হয়েছে ফারিণের। এ নিয়ে তিনি দিলেন মোক্ষম জবাব!

বুধবার রাতে ছয় মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন ফারিণ। যেখানে তিনি জানিয়েছেন, প্রথমবারের মতো সরাসরি কোপা আমেরিকা দেখেছেন তিনি।

আর ভিডিও ক্লিপে স্টেডিয়ামে প্রবেশের আগ থেকে শুরু করে স্টেডিয়ামের কিছু মুহূর্তও রয়েছে।

 

তবে ক্যাপশনে রয়েছে সমালোচনাকারীদের উদ্দেশে অভিনেত্রীর মোক্ষম জবাব। তিনি লিখেছেন,‘ফুটবল মানুষকে একত্রিত করে, বিভাজন নয়। আপনি একটি দলকে সমর্থন করার অর্থ এই নয় যে আপনাকে অন্য দলকে ঘৃণা করতে হবে। আমি সবসময়ই মেসির ভক্ত ছিলাম এবং আমি খুব আনন্দিত যে তার খেলা স্বচক্ষে দেখতে পেরেছি। সবাই সেই মুহূর্তটি পায় না। আজকের ম্যাচটি সত্যিই উপভোগ করেছি। আসুন ভালবাসা এবং শান্তি ছড়িয়ে দিন।’