NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

শাকিব খান অনেক মজার মানুষ, দাবি নাবিলার


খবর   প্রকাশিত:  ২৭ জুন, ২০২৪, ০১:০৬ এএম

শাকিব খান অনেক মজার মানুষ, দাবি নাবিলার

গতকাল ছিলো তুফান সিনেমার বিশেষ প্রদর্শনী। ঈদ মুক্তি পাওয়া এই সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক রায়হান রাফি। সিনেমাটিতে অভিনয় করেছেন চলচ্চিত্র তারকা শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

শাকিব খানের সঙ্গে প্রথম অভিনয়। নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ছবি। সব মিলিয়ে দারুণ এক অভিজ্ঞতা তার।

 

গতকাল সন্ধ্যায় মিরপুরের একটি প্রেক্ষাগৃহে ছিল তুফানের বিশেষ প্রদর্শনী।

সেখানে হাজির ছিলেন ছবির অভিনয়শিল্পীরা। এছাড়া ছিলেন শোবিজ অঙ্গনের অনেক তারকাই। সেখানেই নাবিলার কাছে জানতে চাওয়া হয় শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা। নাবিলা বলেন, ‘আমি অনেকবার বলেছি।
আবারও বলছি, শাকিব খান অনেক মজার ও ভালো মানুষ। একই সঙ্গে অনেক ভালো একজন অভিনেতা। কাজ করে খুব ভালো লেগেছে। আমাদের রসায়নটা ভালো ছিল। এ কারণেই সবাই কাজটা উপভোগ করেছেন।
আমরা অনেক কথা বলেছি। গল্প করেছি। সবাই মিলে আনন্দ নিয়ে কাজটা করেছি।’

 

এদিকে এক সাক্ষাৎকারে নাবিলা শাকিব খানের সঙ্গে দেখা হওয়ার বিষয়টি নিয়ে বলেছেন। তিনি বলেন, শাকিব খানের সঙ্গে আমার প্রথম সেটেই দেখা হয়েছিল। প্রথম দেখাতেই তাঁর ‘তুফান’-এর লুকটা ছিল। বাস্তবেও শাকিব খান বেশ সুন্দর। তিনি তো আমাদের দেশের স্টার, সুপারস্টার। বলা যায় ধরাছোঁয়ার বাইরে থাকেন তিনি। তাঁকে কোথাও সহজে দেখা যায় না। তবে উনি আমাদের মতোই একজন সহজ মানুষ। তবে অনেকটা অন্তর্মুখী মানুষ তিনি। শুটিংয়ের প্রথম দিন খুব একটা কথা হয়নি। শুধু হাই-হ্যালোই হয়। পরে ধীরে ধীরে আমাদের মধ্যে কথা হতে থাকে। সিনেমার শেষ দৃশ্যটাই সবার আগে শুটিং হয়েছিল। তিনি আমাকে শুটিংয়ে বেশ সাহায্য করেছেন। শট ভালো হলে প্রশংসা করতেও কার্পণ্য করেননি ‘

ছবিতে কাজ করা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘প্রথম যখন ‘তুফান’ ছবির সংবাদ সম্মেলন করে। তখন একটা গেট টুগেদার হয়। আমিও গিয়েছিলাম সেই গেট টুগেদারে। সেখানেই পরিচালক রায়হান রাফীর সঙ্গে দেখা হয় আমার। তখন রাফী আমাকে তাঁর অফিসে যেতে বলেন, জানান আমাকে নিয়ে তিনি ওই ছবির জন্য ভাবছেন। পরে তাঁর অফিসে যাওয়ার পর আমাকে চিত্রনাট্য ধরিয়ে দিয়ে পড়তে বলেন। চরিত্রটি আমার পছন্দ হয়। আমিও রাজি হয়ে যাই।