NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

বঙ্গবন্ধুর খুনি-যুদ্ধাপরাধী, এরশাদ শিকদারসহ যাদেরকে ফাঁসিতে ঝোলান শাহজাহান


খবর   প্রকাশিত:  ২৫ জুন, ২০২৪, ০৩:১৫ পিএম

বঙ্গবন্ধুর খুনি-যুদ্ধাপরাধী, এরশাদ শিকদারসহ যাদেরকে ফাঁসিতে ঝোলান শাহজাহান

মানবতাবিরোধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করাসহ ২৬ জনকে ফাঁসির দড়িতে ঝুলানো আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

গতকাল সোমবার (২৪ জুন) ভোরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ‘জল্লাদ’ শাহজাহানের বোন ফিরোজা বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাভারে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

সোমবার ভোর রাত ৩টার দিকে হঠাৎ করেই বুকের ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

 


 

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ খুনি, ৬ জন যুদ্ধাপরাধী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলাভাই, আতাউর রহমান সানী, শারমীন রীমা হত্যার আসামি খুকু মনির, ডেইজি হত্যা মামলার আসামি হাসানসহ আলোচিত ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান।

শাহজাহান ভূঁইয়া নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামের বাসিন্দা।

তার বাবার নাম হাছেন আলী ভূঁইয়া। বিভিন্ন অপরাধে গ্রেফতারের পর শাহজাহান ১৯৯১ সালের ১৭ ডিসেম্বর মানিকগঞ্জ জেলা কারাগারে যান।

 


 

হত্যা ও অস্ত্র মামলায় শাহজাহান ভূঁইয়ার মোট সাজা হয়েছিল ৪২ বছর। তার মধ্যে ১০ বছর ৫ মাস ২৮ দিন রেয়াত পান তিনি।

প্রায় ৩২ বছরের সাজা শেষে ২০২৩ সালের ১৮ জুন কারামুক্ত হন তিনি। এর পর থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। এরমধ্যে ৭৪ বছর বয়সী শাহজাহান এক তরুণীকেও বিয়ে করেন। কিন্তু কয়েক মাসের মধ্যে তাদের বিচ্ছেদও হয়ে যায়। সবশেষ গত রবিবার দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব হওয়ায় সোমবার ভোরে তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আনা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।